AC Shuttle Bus: সেক্টর ৫-এর অফিস যাত্রীদের জন্য বিরাট সুখবর, যাত্রী সাথীতে চালু হল সস্তায় এসি শাটল পরিষেবা

Yati Sathi AC Shuttle bus: অফিসযাত্রীদের সুখবর শোনাল যাত্রী সাথী। সেক্টর ৫ থেকে একাধিক রুটে চালু হয়ে গিয়েছে এসি শাটল বাস পরিষেবা। কোন কোন রুটে এই বাস চলছে?

Advertisement
সেক্টর ৫-এর অফিস যাত্রীদের জন্য বিরাট সুখবর, যাত্রী সাথীতে চালু হল সস্তায় এসি শাটল পরিষেবাসেক্টর ৫-এর অফিসযাত্রীদের জন্য বিরাট সুখবর
হাইলাইটস
  • চলতি বছরেই শহর থেকে এসি শাটল বাস-এর ব্যবসা তুলে নিয়েছিল Uber।
  • পরিবর্তে আসা সিটিফ্লো সাড়া জাগালেও, তেমন সুবিধা দিতে পারেনি বলে অভিযোগ করেন অফিস যাত্রীরা।
  • এবার যাত্রী সাথীতেই চালু হয়েছে এসি শাটল বাস পরিষেবা।

চলতি বছরেই শহর থেকে এসি শাটল বাস-এর ব্যবসা তুলে নিয়েছিল Uber। পরিবর্তে আসা সিটিফ্লো সাড়া জাগালেও, তেমন সুবিধা দিতে পারেনি বলে অভিযোগ করেন অফিস যাত্রীরা। তবে অবশেষে তাঁদের মুখে হাসি ফুটেছে। কারণ, কলকাতাবাসীকে বড় স্বস্তি দিয়ে এবার যাত্রী সাথীতেই চালু হয়েছে এসি শাটল বাস পরিষেবা। এই পরিষেবা চালুর ফলে অফিস যাত্রীরা যে সবচেয়ে বেশি সুবিধা পাবেন তা বলাই বাহুল্য।

সাধারণ যাত্রীদের পাশাপাশি, অফিস যাত্রীদের কথা মাথায় রেখে এই এসি শাটল বাসের রুট সেট করা হয়েছে। তাছাড়া, অফিস যাত্রীদের পকেটের কথা বিবেচনা করে ভাড়াও রাখা হয়েছে সাধ্যের মধ্যে।

কোন রুটে এসি শাটল বাস চালানো হবে?

প্রাথমিক ভাবে বালি, ব্যারাকপুর ও শ্রীরামপুর  থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এবং সোনারপুর থেকে নিউ টাউন পর্যন্ত যাত্রী সাথীর এসি শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে। সূত্রের দাবি, পরবর্তীতে বেহালা ও গড়িয়াকেও এর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত শুধুমাত্র সপ্তাহের কর্ম দিবসের দিনগুলিতেই এই শাটল বাস চলছে। পরবর্তীতে ছুটির দিনগুলিতেও এই বাস চালানো হবে। 

ভাড়া কত?

অফিস যাত্রীদের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সূত্রের দাবি,  প্রথমবার এই পরিষেবা ব্যবহার করলে দিতে হবে মাত্র ৩৯ টাকা। এরপর নিয়মিত যাত্রায় সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা। ফলে অফিসযাত্রীদের কাছে এটি ক্যাবের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে বাধ্য। কারণ বালি বা শ্রীরামপুর থেকে সেক্টর ৫ পর্যন্ত এসি সফরে ৬৯ টাকা মোটেই খুব বেশি নয়।

গত জুলাইয়ে পরীক্ষামূলকভাবে দুটি রুটে এই পরিষেবা শুরু হয়েছিল। যাত্রীদের ভালো সাড়া পাওয়ার পর এবার ধাপে ধাপে রুট ও বাসের সংখ্যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী দিনে আরও বেশি এই পরিষেবার সুবিধা পাবেন বলেই আশা।

 

POST A COMMENT
Advertisement