যুবসাথীর ফর্ম ডাউনলোডবেকারদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সরকারের পক্ষ থেকে আনা হয়েছে যুবসাথী প্রকল্প। ১ এপ্রিল থেকে চালু হবে এই স্কিম। ইতিমধ্যেই সেই প্রকল্পে আবেদনের জন্য ক্যাম্পে ক্যাম্পে ভিড় হচ্ছে। সকাল থেকেই বাংলার বেকার যুবক-যুবতীরা ক্যাম্পে গিয়ে লাইন দিচ্ছেন। তারপর ফর্ম তুলে ফিলআপ করে দিচ্ছেন জমা।
তবে মুশকিল হল, অনেকেই ক্যাম্পে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে চাইছেন না। আর আপনার মনেও এমন ইচ্ছে থাকলে, একটি সহজ পথ বলে দিচ্ছি আমরা। এক্ষেত্রে একটি ওয়েবসাইটে গিয়েই আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর ক্যাম্পে গিয়ে শুধু জমা দিয়ে দিন ফর্ম। তাহলেই কাজ অনেকটা দ্রুত গতিতে হয়ে যাবে।
কোন ওয়েবসাইটে মিলছে ফর্ম?
পশ্চিমবঙ্গ সরকারের https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices-ওয়েবসাইটে মিলছে ফর্ম। এই সাইটে গিয়ে আপনি 'নিউজ অ্যান্ড ইভেন্ট' সেকশনে ক্লিক করুন। তারপর একটু নীচে এসে '২০২৬'-এ ক্লিক করতে হবে। এবার 'অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম'-এ ক্লিক করুন।
তাহলেই আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে ফর্মটি। এবার সেই ফর্মটি ফিলআপ করে নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে জমা করে দিন। তাহলেই পেয়ে যাবেন মাসিক ১৫০০ টাকা।
ক্যাম্প কতদিন চলবে?
যুবসাথীর ক্যাম্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকবে ক্যাম্প।
কতক্ষণ খোলা?
মোটামুটি প্রতিদিনই খোলা থাকবে ক্যাম্প। এই ক্যাম্পগুলিতে সকাল ১০টা থেকে শুরু হবে কাজ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কারা পাবেন?
মাধ্যমিক পাশ যে কোনও বেকার যুবক এবং যুবতী অ্যাপ্লাই করতে পারেন যুবসাথীতে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তাহলেই অ্যাপ্লাই করে পেতে পারেন টাকা।
কতদিন টাকা পাবেন?
প্রথমে ৫ বছরের জন্য টাকা দেওয়া হবে। তারপরও চাকরি না পেলে আবার রিনিউ হবে। যদিও চাকরি পেয়ে গেলে বা ৪০ বছর পেরিয়ে গেলে বন্ধ হয়ে যাবে ভাতা।
কী কী ডকুমেন্ট লাগবে?