জেনে নিন ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতিপশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য বড় প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। জানান হয়েছে যুবসাথী স্কিমটি ১ এপ্রিল ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেই মতো ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ফর্ম ফিলআপ। এই প্রকল্পে আবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। তবে ফর্ম বিতরণের যে ভিড় নজরে এসেছে, তাতে চাপ কমাতে অফলাইনের পাশাপাশি অনলাইনও চালু করা হয়েছে। তাই এ বার থেকে অফলাইনের ভিড় এড়াতে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন।
কীভাবে অনলাইনে ফর্ম ফিলআপ করবেন?
আমাদের পাড়া আমাদের সমাধান (Amader Para Amader Samadhan) পোর্টালে যান। https://apas.wb.gov.in/ থেকে ফর্ম ফিলআপ করতে হবে। কী ভাবে ফর্ম ফিলআপ করবেন, তার বিস্তারিত দেওয়া আছে সেখানে।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রার্থীরা https://apas.wb.gov.in/ পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইলের মাধ্যমে OTP যাচাই শেষে আবেদন ফর্ম প্রদর্শিত হবে। ফর্মে নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং শেষ পরীক্ষার বিস্তারিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ‘বর্তমান পেশা’ হিসেবে ‘বেকার’ বা ‘স্বনির্ভর’ নির্বাচন করতে হবে এবং Aadhaar-লিঙ্কড ব্যাঙ্ক তথ্য প্রদান করতে হবে। অন্য কোনও সরকারি ভাতার সুবিধা থাকলে তা উল্লেখ করতে হবে।
ফর্ম ফিলআপের আগে হাতের কাছে রাখুন—
১. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড (কেবলমাত্র PDF )
২. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট (কেবলমাত্র PDF )
৩. আধার কার্ডের কপি (কেবলমাত্র PDF )
৪. ভোটার কার্ডের কপি (কেবলমাত্র PDF )
৫. পাসবুকের প্রথম পাতা (কেবলমাত্র PDF )
৬. SC/ST/OBC সার্টিফিকেটের কপি (কেবলমাত্র PDF )
৭. পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি (কেবলমাত্র PDF )
৮. আবেদনকারীর সই (কেবলমাত্র JPG বা PNG ফরম্যাট)
৯. ভ্যালিড মোবাইল নম্বর। সেই নম্বরেই OTP/সিক্রেট পিন যাবে। সমস্ত রকম যোগাযোগ করা হবে এই ফোন নম্বরটিতেই
Apply Online অপশনে যান। মোবাইল নম্বর, ক্যাপচা লাগবে। OTP আসবে মোবাইল ফোনে। তা দিয়ে ক্লিক করলে খুলে যাবে Application Form। Basic Details-Documents-Final Submit, তিন ধাপ পার করলে আবেদনপর্ব শেষ। আবেদন করার পরে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোডও করতে পারবেন।
এ ছাড়াও যুব সাথীর জন্য ফর্ম পাওয়া যাবে যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটেও। https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices এ Application Form for Bangler Yuba Sathi Scheme ক্লিক করে ফর্ম পাবেন। এখান থেকে ফর্ম ডাউনলোড করে নথি-সহ জমা দিতে হবে ক্যাম্পে।
স্কিমের আওতায় নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা পাবেন এবং এটি পাঁচ বছরের জন্য প্রদান করা হবে। প্রথম অর্থ প্রদান ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে। এই উদ্যোগ রাজ্যে যুব বেকারত্বের সমাধানে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।