যুবসাথীর অনলাইন ফর্ম ফিলআপএবার রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের অধীনে মাসে ১৫০০ টাকা করে পাবেন মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা। তারপর থেকেই এই প্রকল্প নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই যুবসাথীর ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ফর্ম জমা করেছেন। যদিও অফলাইনের উপর চাপ কমাতে অনলাইনেও চলছে যুবসাথীর আবেদন। তবে চাইলেই দিনের যে কোনও সময় আবেদন করা যাবে না। বরং একটি নির্দিষ্ট সময়ই করতে হবে। পাশাপাশি কয়েকটি ডকুমেন্টসও সঙ্গে রাখা মাস্ট। এই সব বিষয় নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।
কোন সময় করতে হবে আবেদন?
যুবসাথীর ফর্ম অনলাইনে ফিলআপ করার সময় জানিয়ে দিয়েছে সরকার। এখন থেকে সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম ফিলআপ করা যাবে। এর আগে বা পরে করা যাবে না। অর্থাৎ দিনে মাত্র ২ ঘণ্টাই সময় দেওয়া হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে আবেদনের কাজ। তাহলেই ভাতা চালু হয়ে যাবে।
কোন সাইটে দিয়ে করতে হবে আবেদন?
https://apas.wb.gov.in- পোর্টালে গিয়ে গোটা ফর্ম ফিলআপের প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এক্ষেত্রে সাইটে প্রবেশ করার পরই যুবসাথী প্রকল্পের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর খুলে যাবে আরও একটি পেজ যাবে। এরপর অনলাইন অ্যাপ্লাই অপশনে গিয়ে অবেদন পত্র পূরণ করে জমা দিয়ে দিন।
কী কী ডকুমেন্ট লাগবে?
অনলাইনে অ্যাপ্লাই করতে যাওয়ার আগে কিছু ডকুমেন্ট সঙ্গে রাখা মাস্ট। আর সেগুলি হল, মার্ধমিকের অ্যাডমিট কার্ড (পিডিএফ), মার্কশিট (পিডিএফ), আধার কার্ড (পিডিএফ), ভোটার কার্ড (পিডিএফ), জাতিগত সংশাপত্র (পিডিএফ), ব্যাঙ্কের পাশবুকের ছবি (পিডিএফ), পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের সইয়ের ছবি। ব্যাস, তাহলেই কাজ হবে। আপনি অনায়াসে অ্যাপ্লাই করে দিতে পারবেন।
প্রথমে অফলাইনে শুরু হয়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী নিয়ে বিশদে জানিয়েছিলেন। সেখানে তিনি জানান যে, অফলাইনেই ক্যাম্পে গিয়েই আবেদন করতে হবে। সেই মতো ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় ক্যাম্প। তবে প্রথম দিন থেকেই ক্যাম্পে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। লম্বা লাইন পড়তে দেখা যায়। এমতাবস্থায় তড়িঘড়ি অনলাইনে ফর্ম ফিলআপের ব্যবস্থাও চালু করে সরকার। তবে বর্তমানে জানা যাচ্ছে যে দিনের নির্দিষ্ট সময়ই করা যাবে অনলাইনে ফর্ম ফিলআপ।