যুবশক্তি ভরসা কার্ডভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যের বেকার যুবকদের জন্য যুব শক্তি ভরসা কার্ড চালু করছে সামনের মাসেই। শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
পশ্চিমবঙ্গের শিক্ষিত ও বেকার যুবকদের আর্থিক ভাবে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্প তৈরি করা হয়েছে। আগের সরকারের যুবশ্রী স্কিমের বদলে এই উদ্যোগ চালু করা হচ্ছে। নতুন প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করার পাশাপাশি কর্মজীবনের উন্নতির জন্য এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
এই স্কিমে কী সুবিধা?
এই প্রকল্পের আওতায় উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। আগের যুবশক্তিতে মাসিক ভাতার পরিমাণ ছিল ১,৫০০ টাকা।
কারা আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে চারটি নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। এর মধ্যে কোনও একটি শর্ত পূরণ না হলে ভেরিফিকেশনের সময় আবেদন বাতিল হয়ে যেতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক।
বাসিন্দা: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
কর্মসংস্থানের অবস্থা: আবেদন করার সময় বেকার থাকতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
রঙিন ছবি
আধার নম্বর
ভোটার কার্ড
বার্থ সার্টিফিকেট
মাধ্যমিকের মার্কশিট
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
মোবাইল নম্বর
পোর্টাল কি চালু হয়েছে?
কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে, সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা কয়েক দিনের মধ্যেই সরকারিভাবে প্রকাশ করা হবে।
কীভাবে মিলবে টাকা?
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর রাজ্য সরকারের তরফে আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। হবে ভেরিফিকেশনও। তথ্য যাচাই সফল হলে প্রতি মাসের ৩,০০০ টাকা ভাতা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।