Yuva Shakti Bharosa Documents: বেকার ভাতা পেতে ৭ ডকুমেন্ট মাস্ট, যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদনের প্রক্রিয়া জানুন

Bekar Vata Documents: বেকারদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন শুরু হবে শীঘ্রই। বেকার ভাতা পেতে কোন কোন ডকুমেন্ট লাগবে? কারা পাবেন? কীভাবে করা যাবে অ্যাপ্লাই? জেনে নিন দ্রুত।

Advertisement
বেকার ভাতা পেতে ৭ ডকুমেন্ট মাস্ট, যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদনের প্রক্রিয়া জানুনযুবশক্তি ভরসা প্রকল্পে কী কী নথি লাগবে?
হাইলাইটস
  • বেকারদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন শুরু হবে শীঘ্রই
  • বেকার ভাতা পেতে কোন কোন ডকুমেন্ট লাগবে?
  • কীভাবে করা যাবে অ্যাপ্লাই?

রাজ্যে ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। পাশাপাশি তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গের বেকার যুবক এবং যুবতীদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পে বেকার ভাতা হিসেবে মাসে ৩০০০ ও ২০০০ টাকা দেওয়া হবে। আর প্রশাসন সূত্রে খবর, খুব তাড়াতাড়ি বেতার ভাতা দিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সেই মতো ফর্ম ফিলআপও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হল, কারা বেকার ভাতায় আবেদন করতে পারবেন? কী কী ডকুমেন্ট লাগবে? কীভাবে আবেদন করতে হবে? জেনে নিন সবটা। 

কারা কত টাকা পাবেন?
যুবশক্তি ভরসা প্রকল্পে সবাই সমান টাকা পাবেন না। এক্ষেত্রে ভাগ রয়েছে। যাঁরা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস করেছেন, সেই সকল বেকাররা পাবেন ৩ হাজার টাকা। আর যাঁরা স্নাতক পাস করেননি, তাঁরা ২ হাজার টাকা করে পাবেন। 

এছাড়া আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। সেই সঙ্গে পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম থাকা বাঞ্ছনীয়। আর সবথেকে বড় কথা, অন্নপূর্ণা যোজনা বা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পেলে বেকার ভাতা মিলবে না।

কী কী ডকুমেন্ট লাগবে? 
যুবশক্তি ভরসা কার্ড বা বেকার ভাতায় অ্যাপ্লাই করতে চাইলে কিছু ডকুমেন্ট সঙ্গে থাকা হল মাস্ট। আর সেগুলি হল-

  1. বার্থ সার্টিফিকেট
  2. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  3. সর্বোচ্চ ডিগ্রির মার্কশিট
  4. সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট
  5. ভোটার কার্ড
  6. আধার কার্ড
  7. ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর

সেই সঙ্গে লাগবে আবেদনকারীর ছবি। তাহলেই যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন করতে পারবেন। 

কীভাবে আবেদন করবেন? 
অন্নপূর্ণা যোজনার মতোই বেকার ভাতায় অ্যাপ্লাই করার জন্য একটি পোর্টাল খোলা হবে বলে খবর মিলছে। সেখানে গিয়ে করতে হবে আবেদন। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে অন্নপূর্ণা যোজনার মতো করেই যুবশক্তি ভরসা প্রকল্পে অ্যাপ্লাই করতে হবে। 

যদিও এই প্রকল্পে অফলাইনেও আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। সেখানে ফর্ম ফিলআপ করে ডকুমেন্ট জমা দিতে হবে। বেকার ভাতায় আবেদনের পর শুরু হবে স্ক্রুটিনি। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই মাসে মাসে যুবশক্তি ভরসা প্রকল্পে ৩ হাজার বা ২ হাজার টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement