Zomato-তে এক লাফে ১৯% বাড়ল Platform Fee, এখন ক' টাকা এক্সট্রা লাগবে?

অনলাইনে খাবার অর্ডার করেন? তাহলে এবার আরও একটু বেশি খরচ হতে পারে। প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নিল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato। এবার থেকে প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ১২.৫ টাকা থেকে বাড়িয়ে ১৪.৯ টাকা করা হল।

Advertisement
Zomato-তে এক লাফে ১৯% বাড়ল Platform Fee, এখন ক' টাকা এক্সট্রা লাগবে?বার থেকে প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ১২.৫ টাকা থেকে বাড়িয়ে ১৪.৯ টাকা করা হল।
হাইলাইটস
  • অনলাইনে খাবার অর্ডার করেন? তাহলে এবার আরও একটু বেশি খরচ হতে পারে।
  •  প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নিল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato।
  • প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ১২.৫ টাকা থেকে বাড়িয়ে ১৪.৯ টাকা করা হল।

অনলাইনে খাবার অর্ডার করেন? তাহলে এবার আরও একটু বেশি খরচ হতে পারে। প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নিল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato। এবার থেকে প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি ১২.৫ টাকা থেকে বাড়িয়ে ১৪.৯ টাকা করা হল। ফলে প্রতিটি অর্ডারেই প্রায় ১৯.২ শতাংশ চার্জ বৃদ্ধি পেল। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০ মার্চ থেকেই এই নতুন ফি লাগু হচ্ছে। উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একবার প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল সংস্থা। বারবার এই ফি বৃদ্ধির ফলে গ্রাহকদের খরচ ধীরে ধীরে বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই নেপথ্যে রয়েছে একাধিক কারণ। রেস্তরাঁগুলির অপারেশনাল খরচ বেড়েছে। বাড়ছে ডেলিভারির খরচও। এদিকে মুনাফা বাড়ানোর জন্য বিনিয়োগকারীদের থেকে চাপে রয়েছে সংস্থা। আর সেই কারণেই সামগ্রিকভাবে ফুড ডেলিভারি ইকোসিস্টেমে চাপ বাড়ছে।

উল্লেখ্য, এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটায় বহু রেস্তরাঁ সমস্যার মুখে পড়েছে। রান্নার গ্যাসের ঘাটতির কারণে অনেক জায়গায় খাবার তৈরির পরিমাণ কমে যেতে পারে। এর ফলে ফুড ডেলিভারির সংখ্যাও কমার আশঙ্কা রয়েছে। যদিও এখনও পর্যন্ত ডেলিভারি খরচ মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এই বাজারে Swiggy-ও বড় প্রতিদ্বন্দ্বী। বর্তমানে তারা প্রতি অর্ডারে ১৪.৯৯ টাকা প্ল্যাটফর্ম ফি নিচ্ছে, যা প্রায় Zomato-র নতুন ফি-র সমান। তবে বিশেষজ্ঞদের মতে, সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে Swiggy-র উপর প্রভাব তুলনামূলক বেশি পড়তে পারে।

এদিকে, Zomato-র মূল সংস্থা Eternal Ltd-এর শেয়ার বাজারেও পজিটিভ প্রভাব দেখা গিয়েছে। ২০ মার্চ সংস্থার শেয়ার প্রায় ২ শতাংশ বেড়ে ২৩৩ টাকায় বন্ধ হয়েছে। যা বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির এই সিদ্ধান্ত গ্রাহক, রেস্তরাঁ এবং ডেলিভারি পার্টনার; তিন পক্ষের উপরই প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধি হতে পারে এই সেক্টরে।  

Advertisement

POST A COMMENT
Advertisement