Advertisement

Annapurna Yojana এর টাকা পাননি? জানানোর উপায় বললেন CM Suvendu Adhikari

সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। ধাপে ধাপে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে,  প্রাথমিক ভাবে মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদনপত্র খতিয়ে দেখা হয়েছিল। তারমধ্যে বাদ দেওয়া হয়েছে ১৭ লক্ষ আবেদন। এবার তাঁদের কাছে বড় সুযোগ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২০ অগাস্ট থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল। যাঁরা টাকা পেলেন না, সেইসব আবেদনকারীরা এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন।

CM Suvendu Adhikari Announcement On Annapurna Yojana Portal Launch

Advertisement
POST A COMMENT