কৌতুহলের অবসান, অন্নপূর্ণা যোজনার অগাস্টের তিন হাজার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে ? পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 'অগাস্টের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৭ আগস্ট থেকে। নিয়ম মেনে যোগ্য মহিলারাই এই টাকা পাবেন।' পাশাপাশি তিনি জানিয়ে দেন, এবার থেকে প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার মাসিক তিন হাজার টাকা।