Advertisement

How to Choose Best Gold Jewelry: গয়না কেনার সময় খাঁটি সোনা কীভাবে চিনবেন ?

দেশে বিয়ের মরশুম সামনেই সঙ্গে সঙ্গে  গয়নার বাজারে দ্রুত উত্থান দেখা যাবে। এ সময় মানুষের সঙ্গে প্রতারণার ঘটনাও বেড়ে যায়। অনেক সময় জুয়েলার্স আপনাকে জাল গয়না দিয়ে লাখ লাখ টাকার  হাতিয়ে নেয়। খাঁটি সোনা বলে প্রায়ই গ্রাহককে নকল পণ্য দেওয়া হয়, তাই কেনাকাটার সময় সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে কিছু টিপস রয়েছে যার মাধ্যমে আপনি আসল এবং নকল গয়নার মধ্যে পার্থক্য করতে পারেন। প্রসঙ্গত ইল্লেখ্য যে সরকার ২০২১ সালের জুন মাস থেকে সোনা বিক্রির সময় হলমার্কিং বাধ্যতামূলক করেছে। অনেক সময় হলমার্কিং ছাড়াই সোনা বিক্রি করে প্রতারণা করেন গহনা বিক্রেতারা।

Advertisement
POST A COMMENT