Advertisement

Lost Mobile Status: হারানো মোবাইলের বর্তমান স্টেটাস কী? জানুন ঘরে বসেই

হারানো মোবাইল ফিরে পেতে স্থানীয় থানা বা লালবাজার দৌড়াতে হবে না। কারণ, এখন হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়া গেল কিনা, তা জানতে স্মার্টফোনের এক ক্লিকই যথেষ্ট! তাতেই জানা যাবে হারানো মোবাইল ফোনের বর্তমান স্টেটাস। কলকাতা পুলিশের নতুন ওয়েবসাইটে এই সুবিধা দেওয়া হয়েছে। এই সাইটে ঢুকে ‘মিসিং মোবাইল স্টেটাস’-এ ক্লিক করলেই সেই লিঙ্ক থেকে এই সংক্রান্ত তথ্য জানতে পারবেন কলকাতার মানুষ।

Advertisement
POST A COMMENT