Advertisement

RBI এর নতুন নিয়ম: লোন পাওয়া হতে চলেছে আরও কঠিন

লোন সংক্রান্ত নিয়মে বিরাট পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৭৩০-এর নীচে সিবিল স্কোর থাকলে এবার লোন পেতে গেলে অনেক কাঠ-খড় পোড়াতে হবে লোন গ্রাহকদের। হোম লোন, অটো লোন বা এডুকেশন লোন পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে। অথবা ৭৩০-এর নীচে স্কোর থাকলে অনেক বেশি সুদের হারে ঋণ নিতে হবে।

Advertisement
POST A COMMENT