AI ডেটিং ক্যাফেনেট দুনিয়ায় অদ্ভুত ক্যাফে ভাইরাল। এই ক্যাফেতে আপনি মানুষের সঙ্গে নয়, বরং এআই চ্যাটবটের সঙ্গে কফি খেতে পারবেন। শুনতে কেমন কেমন লাগলেও এটাই সত্যি!
এমন একটি কফি কিন্তু রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষ এখানে গিয়ে একবারে ডেটে যাওয়ার মতো করে এআই-এর সঙ্গে কফি খাচ্ছেন।
ভ্যালেন্টেইন দিবস উপলক্ষে এই নতুন ক্যাফেটি খোলা হয়েছে। এটি রয়েছে নিউইয়র্কে। আর খোলার পরই ভাইরাল হয়ে গিয়েছে এর ছবি। কিছু মানুষ এই ট্রেন্ডকে দারুণ মনে করছেন। তবে কিছুজনের আবার একবারেই নাপসন্দ এই ট্রেন্ড।
কীভাবে কাজ করে এই ক্যাফে?
এআই কম্পানিয়ন ক্যাফে নিউ ইয়র্ক হেল কিচেনের পাশে অবস্থিত। এটির নাম হল ইভা এআই ক্যাফে। এখানে গিয়ে আপনি এআই চ্যাটবটের সঙ্গে কফি খেতে পারেন। তার সঙ্গে জুড়ে দিতে পারেন গল্প।
এই ক্যাফে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে আপনি একলা বসে নিজের এআই সঙ্গীর সঙ্গে কথা বলতে পারেন। এক্ষেত্রে মোবাইল স্ট্যান্ডের উপর রেখে কথা বলতে হবে।
অনেক মানুষই নিজের এআই পার্টনার অ্যাপে তৈরি করে নিচ্ছেন। তারপর আসছেন ক্যাফে। এছাড়া অনেকে ওই ক্যাফের চ্যাটবটের সঙ্গে কথা বলতে বলতেই খেয়ে ফেলছেন কফি।
এই কফিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে আপনি নর্মাল ক্যাফের মতো ডেটে যাতে পারেন। শুধু এখানে আপনার সঙ্গী হবে AI।
কী কথা বলছেন?
মানুষ খুবই একাকী। কথা বলার কেউ নেই। এমন পরিস্থিতিতে অনেকেই এআই-এর সঙ্গে কথা বলেন। এআই-এর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেন।
আর এই জায়গাটাই ধরে নিয়েছে ক্যাফেটি। তারা দেখেছে যে এআই-এর সঙ্গে কথা বলার সময়, নিজের মনের কথা জানানোর সময়, তেমন একটা চাপ থাকে না। মানুষ নিজেদের মতো করে কথা বলেন। এই জায়গাটাই ব্যবহার করছে ক্যাফে।
যদিও কিছু মানুষ আবার এখানে শুধুমাত্র জিজ্ঞাসার মন নিয়ে আসছেন। তাঁরা বুঝতে চাইছেন যে ঠিক কী চলছে এই ক্যাফেতে। তাই ক্যাফেতে হচ্ছে ভিড়।
কী হতে চলেছে?
না, ভারতে এমন কোনও ক্যাফে নেই। তবে আগামিদিনে এখানেও এমন ক্যাফে তৈরি হতে পারে। সেখানে গিয়ে আপনি এআই-এর সঙ্গে কথা বলতেও পারেন। তাঁর সঙ্গে ভাগ করে নিতে পারেন মনের কথা। তাতে খারাপ লাগবে না। বরং মন হালকা হয়ে যেতে পারে।