Anant Ambani: অনন্ত আম্বানির শিবের থিমে তৈরি এই ঘড়ির দাম ১২ কোটি টাকা! কী আছে এতে? ছবি দেখুন

১২ কোটির ‘শিবা ওয়াচ’ পরে নজর কাড়লেন অনন্ত আম্বানি! বিলাসবহুল ঘড়িতে ভক্তির ছাপ। দেশের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবারের সদস্য হয়েও ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর বিশ্বাসের জন্য বরাবরই পরিচিত  আম্বানি পরিবার।

Advertisement
অনন্ত আম্বানির শিবের থিমে তৈরি এই ঘড়ির দাম ১২ কোটি টাকা! কী আছে এতে? ছবি দেখুন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর বিশ্বাসের জন্য বরাবরই পরিচিত  আম্বানি পরিবার।
হাইলাইটস
  • ১২ কোটির ‘শিবা ওয়াচ’ পরে নজর কাড়লেন অনন্ত আম্বানি! বিলাসবহুল ঘড়িতে ভক্তির ছাপ।
  • এই বিশেষ ঘড়িটি তৈরি করেছে জনপ্রিয় আন্তর্জাতিক লাক্সারি ওয়াচ ব্র্যান্ড Jacob & Co.।
  • ঘড়ির ভিতরে রয়েছে একটি বিশেষ মিনি মিউজিক বক্স সিস্টেম।

১২ কোটির ‘শিবা ওয়াচ’ পরে নজর কাড়লেন অনন্ত আম্বানি! বিলাসবহুল ঘড়িতে ভক্তির ছাপ। দেশের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবারের সদস্য হয়েও ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর বিশ্বাসের জন্য বরাবরই পরিচিত  আম্বানি পরিবার। সেই ধারাই আরও একবার সামনে এল Anant Ambani-র বিশেষ ঘড়িকে ঘিরে। সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর হাতে থাকা এক বিলাসবহুল ঘড়ির ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ভগবান শিবের প্রতীক।

এই বিশেষ ঘড়িটি তৈরি করেছে জনপ্রিয় আন্তর্জাতিক লাক্সারি ওয়াচ ব্র্যান্ড Jacob & Co.। সংস্থার তরফে সমাজমাধ্যম X-এ জানানো হয়েছে, অনন্ত পরেছিলেন কাস্টমাইজড ‘Opera Godfather Baguette Shiva’ ওয়াচ। এই ঘড়ির ডায়ালের ভিতরে বিশেষ ভাবে বসানো রয়েছে ভগবান শিবের ক্ষুদ্র প্রতিকৃতি। পাশাপাশি ঘড়িতে রয়েছে রোজ গোল্ডের ‘ওঁ’ চিহ্ন এবং ত্রিশূলের নকশা। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এই প্রতীকগুলি ভগবান শিবের শক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবেই বিবেচিত হয়।

ঘড়িটি শুধু ধর্মীয় প্রতীকের জন্যই নয়, প্রযুক্তি ও কারুকার্যের জন্যও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। সংস্থার দাবি, ১৮ ক্যারেট রোজ গোল্ড দিয়ে তৈরি এই ঘড়ির গায়ে বসানো রয়েছে অসংখ্য ব্যাগেট-কাট হিরে। ফলে এটি কার্যত একটি ‘ইউনিক পিস’। জানা গিয়েছে, ঘড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মোট ৬৫৮টি আলাদা যন্ত্রাংশ।
anant ambani shiva watch

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই বিলাসবহুল ঘড়ির ভিতরে রয়েছে একটি বিশেষ মিনি মিউজিক বক্স সিস্টেম। নির্দিষ্ট বোতাম চাপলেই সেই সিস্টেম থেকে বেজে ওঠে সুরেলা সংগীত। প্রযুক্তি, বিলাসিতা এবং আধ্যাত্মিকতার এমন মিশ্রণ খুব কম ঘড়িতেই দেখা যায় বলে মত বিশেষজ্ঞদের।

বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ ‘শিবা ওয়াচ’-এর দাম প্রায় ১২ কোটি টাকা। তবে এটিই অনন্ত  আম্বানির একমাত্র দামী ঘড়ি নয়। ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট বিলাসবহুল ঘড়ির সংগ্রহের মূল্য প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি। সেই তালিকায় রয়েছে একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের অত্যন্ত বিরল ও দামী ঘড়ি। যেমন, Patek Philippe-এর Grandmaster Chime 6300G-010, আবার রয়েছে Richard Mille-এর বিশেষ সংস্করণের ঘড়িও।

Advertisement

তবে শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপন নয়, ধর্মীয় বিশ্বাসের কারণেও প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন অনন্ত। দেশের বিভিন্ন মন্দিরে তাঁকে নিয়মিত পুজো দিতে দেখা যায়। চলতি বছরের এপ্রিল মাসে জন্মদিনের ঠিক আগে স্ত্রী Radhika Merchant-কে সঙ্গে নিয়ে তিনি নবি মুম্বইয়ের নেরুলে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেও সাধারণ মানুষের মধ্যে দান করতে দেখা যায় তাঁকে।

এর পর বাবা Mukesh Ambani-র সঙ্গে দ্বারকাধীশ মন্দির এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গেও পুজো দেন অনন্ত। গত বছর জন্মদিনের আগে প্রায় ১৪০ কিলোমিটার পদযাত্রাও করেছিলেন তিনি। জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত সেই দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করেছিলেন পায়ে হেঁটেই।

 আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাপনের নানা দিক প্রায়শই আলোচনায় আসে। তবে অনন্ত  আম্বানির এই ‘শিবা ওয়াচ’ দেখিয়ে দিল, ঐশ্বর্য এবং আধ্যাত্মিকতা— দু’টিকেই সমান গুরুত্ব দেয় দেশের অন্যতম প্রভাবশালী এই পরিবার। 

POST A COMMENT
Advertisement