Father Gifts BMW to Son: ছেলের হাফ ইয়ার্লি পরীক্ষার রেজাল্টে গর্বিত বাবা, কিনে দিলেন ২ কোটি ৩০ লাখি BMW

পূর্ব বর্ধমানের গলসির একটি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোর তার বাবা থেকে এমন একটি উপহার পেয়েছে, যা রীতিমতো হেডলাইনে চলে এসেছে। নবম শ্রেণির ওই ছাত্র হাফ ইয়ার্লি পরীক্ষায় ভাল রেজাল্ট করার জন্য তাকে ২ কোটি ৩০ লক্ষের BMW কিনে এনে দিলেন বাবা।

Advertisement
ছেলের হাফ ইয়ার্লি পরীক্ষার রেজাল্টে গর্বিত বাবা, কিনে দিলেন ২ কোটি ৩০ লাখি BMWছেলেকে BMW কিনে দিলেন বাবা
হাইলাইটস
  • ছেলের হাফ ইয়ার্লি পরীক্ষার রেজাল্টে বেজায় খুশি
  • গর্বিত বাবা কিনে দিলেন ২ কোটি ৩০ লাখি BMW
  • খবর শোরগোল ফেলে দিয়েছে

পূর্ব বর্ধমানের গলসির একটি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোর তার বাবা থেকে এমন একটি উপহার পেয়েছে, যা রীতিমতো হেডলাইনে চলে এসেছে। নবম শ্রেণির ওই ছাত্র, মহম্মদ তালহা হাফ ইয়ার্লি পরীক্ষায় ভাল নম্বর পেয়েছে। খুশি হয়ে বাবা শামসুদ্দিন মিদ্যা তার জন্য কিনে এনেছেন এক পেল্লায় BMW গাড়ি। ভাবছেন খেলনা গাড়ি? আজ্ঞে না। বিলাসবহুল এই গাড়িটি আসল, এর বাজারদর প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। এই ঘটনা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। হচ্ছে মিমের ছড়াছড়ি 

শামসুদ্দিন একটা সময়ে মুম্বইয়ে লাইম্যান হিসেবে কাজ করতেন। এখন নিজের গ্রাম বিশিষ্ট চাল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি তাঁর ছেলেকে এত দামি একটি গাড়ি উপহার দিয়েছেন শুনে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। 

ছেলে সবেমাত্র নবম শ্রেণিতে পড়ে।  হাফ ইয়ার্লি পরীক্ষায় সে নাকি চোখ ধাঁধানো রেজাল্ট করে বাবার মুখ উজ্জ্বল করেছে। নম্বর অবশ্য জানা যায়নি। তবে ছেলের সাফল্যে বেজায় খুশি বাবা। ফলে আবদার পূরণ করতে কোনও কার্পণ্য রাখেননি শামসুদ্দিন। 

অনেক আগে থেকেই বাবার কাছে BMW গাড়ির আবদার করে রেখেছিল মহম্মদ তালহা। ফলে ভাল রেজাল্ট করার পর এক মুহূর্তও অপেক্ষা না করে বাবাকে সেই আবদারের কথা মনে করিয়ে দেয়। বাবাও তড়িঘড়ি ছোটেন ছেলের বায়না পূরণ করতে। 

জানা গিয়েছে, পড়ুয়ার বাবার গলসিতে ৪টি রাইস মিল রয়েছে। চিন, ভিয়েতনামে চাল রফতানি করেন তিনি। টাকা পয়সার কোনও অভাব নেই শামসুদ্দিনের। আর তাই BMW গাড়ি কিনে ফেলাটাও ছোটখাট ব্যাপার তাঁর কাছে। 

গাড়িই শামসুদ্দিনের সবেচেয়ে শখের জিনিস। নিজের গ্যারাজে Range Rover, Volvo, Mahindra Thar, Hyundai Alcaza, কী নেই! বাবার শখের এক আনা পেয়েছে ছেলেও। রেজাল্ট বের হতেই বায়না তার। বাবাও সঙ্গে সঙ্গে ছুটলেন মুম্বই। অন্ধেরির নামী শো-রুম থেকে BMW M4 Competition কিনে তুলে দিলেন ছেলের হাতে। 

Advertisement

ঝাঁ চকচকে ব্র্যান্ড নিউ সেই হলুদ রঙের BMW2-র শুক্রবারই স্পেশাল কন্টেনারে পৌঁছেছে বর্ধমানের গলসির সেই গ্রামে। নম্বর প্লেটের জন্যও জলের মতো টাকা খরচ করেছেন শামসুদ্দিন। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউডের বাদশা শাহরুখ খানের মতো। তিনি অভিনেতা নন ঠিকই, তবে টাকার দৌড়ে খুব একটা পিছিয়েও নেই।

শামসুদ্দিন বলেন, 'ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা BMW চাই। তাই কিনে দিলাম।' কিন্তু ১৫ বছরের তালহাতো গাড়ি চালাতেই পারে না। লাইসেন্সও নেই। পড়ুয়ার কথায়, 'সপ্তাহে একদিন বেরব। বাবা চালাবে, আমি পাশে বসে থাকব।'

 

POST A COMMENT
Advertisement