Sad Incident: বিয়ের পরদিন বৌভাতের মঞ্চে অসুস্থ বর! হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু

Bihar Groom Death: বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল কান্নায়। বিয়ের পরদিনই বৌভাতের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন বর। মঞ্চে বসে থাকা অবস্থাতেই হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

Advertisement
বিয়ের পরদিন বৌভাতের মঞ্চে অসুস্থ বর! হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু মাত্র একদিনের ব্যবধানে বিয়ের আনন্দ থেকে শোকের পরিবেশ তৈরি হওয়ায় স্তম্ভিত এলাকাবাসী। 
হাইলাইটস
  • বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল কান্নায়।
  • বিয়ের পরদিনই বৌভাতের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন বর।
  • মঞ্চে বসে থাকা অবস্থাতেই হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি।

Bihar Groom Death: বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল কান্নায়। বিয়ের পরদিনই বৌভাতের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন বর। মঞ্চে বসে থাকা অবস্থাতেই হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়।

মৃত বরের নাম পবন কুমার যাদব। তিনি পেশায় আয়ুষ চিকিৎসক ছিলেন। পটনায় থাকতেন তিনি। গত ২৫ নভেম্বর তাঁর বিয়ে হয় গুড়িয়া নামে এক তরুণীর সঙ্গে। পরিবারের লোকজন ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিলেন। বরযাত্রী নিয়ে কনের গ্রাম দিরা চাঁদপুরে পৌঁছেছিলেন পবন। সেখানেই বিয়ের অনুষ্ঠান হয়।

বিয়ের পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফেরেন পবন। সেদিন সন্ধ্যায় ছিল বৌভাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আত্মীয়স্বজন এবং এলাকার অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল। নতুন বর-বউকে আশীর্বাদ করতে একে একে মঞ্চে আসছিলেন অতিথিরা। তাঁদের সঙ্গে কথা বলছিলেন পবন ও তাঁর স্ত্রী।

অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। মঞ্চে বসে থাকা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পবন। এরপর সবার সামনেই লুটিয়ে পড়েন তিনি। এমন ঘটনায় অনুষ্ঠানে হইচই শুরু হয়ে যায়। পরিবারের লোকজন এবং উপস্থিত অতিথিরা দ্রুত তাঁকে ফালকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা পবনের শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে পূর্ণিয়ার একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রেফার করা হয়। কিন্তু পূর্ণিয়া যাওয়ার পথেই মৃত্যু হয় পবনের।

এই খবর ছড়িয়ে পড়তেই দুই পরিবারে কান্নার রোল ওঠে। স্বামীকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছিলেন নববধূ গুড়িয়া। একদিন আগেও যে বাড়িতে বিয়ের আনন্দ ছিল, সেখানে নেমে আসে শোক। খবর পেয়ে আশপাশের গ্রামের বহু মানুষ পবনের বাড়িতে ভিড় করেন। তাঁরা শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।

Advertisement

পরে পবনের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। মাত্র একদিনের ব্যবধানে বিয়ের আনন্দ থেকে শোকের পরিবেশ তৈরি হওয়ায় স্তম্ভিত এলাকাবাসী। 

POST A COMMENT
Advertisement