ছেলে কোলে বিজনেস মিটিংয়ে Elon Musk, কীর্তি দেখে হতবাক নেটিজেনরা, দেখুন ভিডিও

টেসলা (Tesla) এবং স্পেসএক্সের (SpaceX) মালিক ইলন মাস্ক (Elon Musk) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে ভারচুয়াল মিটিংয়ে যোগ দিতে দেখা যাচ্ছে। মজার ব্যাপার হল এই সময় ইলন মাস্কের কোলে একটি শিশু খেলা করছিল।।

Advertisement
 ছেলে কোলে বিজনেস মিটিংয়ে Elon Musk, ভিডিও দেখে অবাক নেটিজেনরাএই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়
হাইলাইটস
  • এলন মাস্কের ভিডিও সামনে এসেছে
  • শিশুটি মাস্কের কোলে বসে আছে
  • এই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়

টেসলা  (Tesla) এবং স্পেসএক্সের (SpaceX) মালিক ইলন মাস্ক (Elon Musk) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।  সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে  তাকে ভারচুয়াল মিটিংয়ে যোগ দিতে দেখা যাচ্ছে। মজার ব্যাপার হল এই সময় ইলন মাস্কের কোলে একটি শিশু খেলা করছিল।।

রিপোর্টে  বলা হয়েছে, স্পেস স্টাডিজ বোর্ড আয়োজিত একটি অনলাইন প্রোগ্রামে ইলন মাস্ক কথা বলছিলেন। এই ভার্চুয়াল বৈঠকের সময়, তার ১৬ মাস বয়সী ছেলে X AE A-XII ও তার সাথে উপস্থিত ছিল। শিশুটি মাস্কের কোলে বসে ছিল এবং মিটিংয়ের মাঝখানে তাকে হাত ঘুরিয়ে হাসতে ও খেলতেও  দেখা যায়।

ইলন মাস্কের ভিডিও ভাইরাল হয়েছে
 এই ভিডিওটি ইউটিউব চ্যানেল SpaceXly-তে পোস্ট করা হয়েছে। যেটিতে দেখা যাচ্ছে কিভাবে টেসলার সিইও তার ছেলের সাথে প্রেজেন্টেশন শুরু করলেন। এ সময় বাবা ইলন মাস্ককেও শিশুটির সঙ্গে হাসতে দেখা যায়। প্রেজেস্টেশনের  কয়েক মিনিট পরে, শিশুটিকে ক্যামেরা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে মাস্ক তার কাজ করতে পারেন।

 

ভিডিও কল চলাকালীন বেবি এক্সকে তার বাবা ইলন মাস্কের সাথে দেখার পরে নেটিজেনরা জমিয়ে রিয়াকশন দিয়েছেন। কিছু ইউজার এর জন্য মাস্কের প্রশংসা করেছেন।

২০২০ সালে এলন মাস্ক এবং তার প্রাক্তন স্ত্রী গ্রিমসের (Grimes) একটি ছেলে হয়েছিল। মাস্ক তার ছেলের অনন্য নাম X AE A-XII নিয়ে অনেক আলোচনায় ছিলেন। তিন বছরের সম্পর্কের পর মাস্ক এবং গায়িকা গ্রিমসে আলাদা হয়ে যান।

ইলন মাস্ক এর আগে কানাডিয়ান লেখক জাস্টিন উইলসনকে বিয়ে করেছেন, যার সাথে তার পাঁচটি ছেলে রয়েছে। এছাড়াও মাস্ক Westworld অভিনেত্রী তালুলা রিলিকে বিয়ে করেছেন। তিনি ২০১০ সালে রিলিকে প্রথম বিয়ে করেন এবং ২০১২  সালে বিবাহবিচ্ছেদ করেন। এর পরে, ২০১৩  সালে, মাস্ক এবং রিলি আবার বিয়ে করেন। কিন্তু ২০১৬ সালে তাদের আবার ডিভোর্স হয়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement