Fight Passenger Found Cockroach In Food: ভিস্তারার বিমানের খাবারে আরশোলা, ছবি VIRAL সোশ্যাল মিডিয়ায়

বিমানের খাবারে মিলল আরশোলা (Cockroach)। ঘটনাটি ঘটেছে ভিস্তারা এয়ারলাইন্সের (Vistara Airlines) বিমানে। এক বিমানযাত্রী টুইট করে খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছেন।

Advertisement
ভিস্তারার বিমানের খাবারে আরশোলা, ছবি VIRAL সোশ্যাল মিডিয়ায়ভিস্তারার বিমানের খাবারে আরশোলা
হাইলাইটস
  • এক বিমানযাত্রী টুইট করে খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেন
  • বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে ভিস্তারা

বিমানের খাবারে মিলল আরশোলা (Cockroach)। ঘটনাটি ঘটেছে ভিস্তারা এয়ারলাইন্সের (Vistara Airlines) বিমানে। এক বিমানযাত্রী টুইট করে খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছেন। ওই যাত্রীর দাবি, ফ্লাইটে তাঁকে যে খাবার দেওয়া হয়েছিল তাতে আরশোলা ছিল। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হচ্ছে তাঁর টুইট। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিমান সংস্থা।

টুইটটি করেছিলেন নিকুল সোলাঙ্কি (Nikul Solanki) নামে এক যাত্রী। তাঁর টুইটে নিকুল লিখেছেন, 'এয়ার ভিস্তারার খাবারে একটি ছোট আরশোলা পাওয়া গিয়েছে।' এর পরে নেটিজেনরা ওই পোস্টে মন্তব্য করতে শুরু করেন।

নিকুলের টুইট ভাইরাল হতেই বিমান সংস্থা ভিস্তারা টুইট করে লেখে, 'হ্যালো নিকুল, আমাদের সমস্ত খাবার সর্বোচ্চ মান মাথায় রেখে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে আপনার ফ্লাইটের ডিটেলস মেসেজের মাধ্যমে আমাদের পাঠান, যাতে আমরা বিষয়টি খতিয়ে দেখতে পারি এবং যত তাড়াতাড়ি সমস্যাটি সমাধান করতে পারি, ধন্যবাদ।' উত্তরে যাত্রী তাঁর প্লেনের টিকিট কমেন্টে শেয়ার করেন। আপাতত, বিমান সংস্থা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পুরো বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে।

খাবারে আরশোলার ছবি ভাইরাল

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষজন। খাবারের মধ্যে আরশোলার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিকুল দুটি ছবি টুইট করেছেন। একটিতে ইডলি সাম্বার, উপমা এবং দ্বিতীয় ছবিতে একটি মৃত আরশোলা দেখা যাচ্ছে। এক নেটিজেন লিখেছেন, 'ফ্লাইটে খারাপ খাবার পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।' আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'এয়ারলাইনে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। এখানে আমরা সেরা খাবারা পাওয়ার আশা করি।'
 

 

POST A COMMENT
Advertisement