জিনিস ডেলিভারি করতে এসে মহিলাকে গোপনাঙ্গ দেখাল যুবক, সে কী কাণ্ড!

পরে ওই মহিলা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মারাঠাহল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কামাতের সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনার বিস্তারিত জানে।

Advertisement
জিনিস ডেলিভারি করতে এসে মহিলাকে গোপনাঙ্গ দেখাল যুবক, সে কী কাণ্ড! বাজে কাজ করে গ্রেফতার যুবক
হাইলাইটস
  • অভিযোগ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ডেলিভারি বয়  অর্ডার পৌঁছে দিতে ওই মহিলার ফ্ল্যাটে যায়
  • সেখানে সে বাথরুম ব্যবহার করার জন্য জোরাজুরি করে

জিনিস ডেলিভারি করতে এসে বাথরুম ব্যবহার করেছিল যুবক। কিন্তু তারপর যা কাণ্ড সে করল তাতে তাজ্জব মহিলা। একজনকে বাথরুম ব্যবহার করতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। ২২ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বেঙ্গালুরুর মুন্নেকোলালা এলাকার এক আবাসনে বসবাস করেন ওই মহিলা। সেখানে কিছু একটা জিনিস ডেলিভারি করতে গিয়েছিল মল্লিকার্জুন কামাত নামে এক যুবক। সেখানেই অশালীন আচরণ ও অশোভন ইঙ্গিত করে সে। পুলিশ জানিয়েছে কামাতের বয়স ২২। 

বাথরুম ব্যবহারের পর অশালীন আচরণের অভিযোগ

অভিযোগ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ডেলিভারি বয়  অর্ডার পৌঁছে দিতে ওই মহিলার ফ্ল্যাটে যায়। সেখানে সে বাথরুম ব্যবহার করার জন্য জোরাজুরি করে। মহিলার অভিযোগ, বাথরুম থেকে বেরিয়ে আসার পর অভিযুক্ত তাঁকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করে এবং নিজের গোপনাঙ্গ দেখায়।  ঘটনায় আতঙ্কিত হয়ে মহিলা সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে অভিযুক্তের একটি ভিডিও রেকর্ড করেন।

ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার

পরে ওই মহিলা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মারাঠাহল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কামাতের সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনার বিস্তারিত জানে। পরবর্তীতে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাকে পাকড়াও করে। 

তদন্ত শুরু করেছে পুলিশ

পুলিশ জানিয়েছে, ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। ভাইরাল ভিডিও-সহ অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সময়কার সমস্ত পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারের পর আইনানুগ পরবর্তী পদক্ষেপ চলছে।

POST A COMMENT
Advertisement