NASA Photos: মহাকাশ থেকে কেমন দেখায় গঙ্গা আর পশ্চিমবঙ্গ? High Res ছবি দেখুন

NASA West Bengal image: মহাকাশ থেকে কেমন দেখায় গঙ্গা আর পশ্চিমবঙ্গ? নাসার স্যাটেলাইট আর মহাকাশচারীর ক্যামেরায় ধরা পড়েছে সেই বিস্ময়কর দৃশ্য। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতা হাতে গোনা কিছু ট্যালেন্টেড মানুষেরই হয়।

Advertisement
মহাকাশ থেকে কেমন দেখায় গঙ্গা আর পশ্চিমবঙ্গ? High Res ছবি দেখুননাসার স্যাটেলাইট আর মহাকাশচারীর ক্যামেরায় ধরা পড়েছে সেই বিস্ময়কর দৃশ্য।
হাইলাইটস
  • মহাকাশ থেকে কেমন দেখায় গঙ্গা আর পশ্চিমবঙ্গ?
  • নাসার স্যাটেলাইট আর মহাকাশচারীর ক্যামেরায় ধরা পড়েছে সেই বিস্ময়কর দৃশ্য।
  • এই প্রতিবেদনে নাসার তোলা দু'টি ছবিতে দেখতে পাবেন।

NASA West Bengal image: মহাকাশ থেকে কেমন দেখায় গঙ্গা আর পশ্চিমবঙ্গ? নাসার স্যাটেলাইট আর মহাকাশচারীর ক্যামেরায় ধরা পড়েছে সেই বিস্ময়কর দৃশ্য। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতা হাতে গোনা কিছু ট্যালেন্টেড মানুষেরই হয়। বিশ্বের বৃহত্তম নদী ব-দ্বীপ গঙ্গা-ব্রহ্মপুত্র। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ ভূখণ্ড মহাকাশ থেকে কেমন লাগে? এই প্রতিবেদনে নাসার তোলা দু'টি ছবিতে দেখতে পাবেন। তাতে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত অববাহিকা দেখা যাচ্ছে। এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত।

প্রথম ছবিটি তুলেছে NASA-র MODIS যন্ত্র। Terra মহাকাশযানে স্থাপিত। ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে উৎক্ষেপণ হয় এই স্যাটেলাইটের। এটি পৃথিবীর পৃষ্ঠের হাই রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম। ২০০০ সালের ২৮ ডিসেম্বর তোলা এই 'ট্রু-কালার' ছবিতে স্পষ্ট গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপর এবং বঙ্গোপসাগরে ভেসে যাওয়া পলিমাটি দেখা যাচ্ছে।

 ছবিতে স্পষ্ট গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপর এবং বঙ্গোপসাগরে ভেসে যাওয়া পলিমাটি দেখা যাচ্ছে।
ছবিতে স্পষ্ট গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপর এবং বঙ্গোপসাগরে ভেসে যাওয়া পলিমাটি দেখা যাচ্ছে।

এই বদ্বীপ বিশ্বের বৃহত্তম নদীবদ্বীপ। বর্ষার জল এবং হিমালয়ের তুষারগলনের জলে সঞ্জীবিত। বর্ষাকালে নদীগুলির প্রবল স্রোত প্রায়শই বন্যা সৃষ্টি করে। আবার সেই পলিমাটিই আবার এই অঞ্চলের মাটিকে উর্বর করে তোলে। পশ্চিমবঙ্গের কৃষি উর্বরতার মূল ভিতই এটি।

দ্বিতীয় ছবিটি তুলেছেন নাসার মহাকাশচারী Don Pettit। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন(International Space Station) থেকে ‘এক্সপেডিশন ৭৩’ মিশনের সময় এই ছবিটি তোলেন। টেকনিকাল ভাষায় এটিকে ‘নিয়ার-ইনফ্রারেড’ ছবি বলা হয়। ছবিতে গঙ্গা বদ্বীপের সবুজ উদ্ভিদজগত এবং জালিকার মতো নদীর স্পষ্ট বোঝা যাচ্ছে।

ছবিটি তুলেছেন নাসার মহাকাশচারী Don Pettit।
ছবিটি তুলেছেন নাসার মহাকাশচারী Don Pettit।

 

গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের অপর নাম বঙ্গ বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ। এটি প্রায় ১ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং জীববৈচিত্র্য এবং কৃষির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এত খরচ করে এই ছবিগুলি তুলে লাভ কী?
এই ধরনের ছবির মাধ্যমেই উদ্ভিদের স্বাস্থ্য, জলবণ্টন এবং ভূমির পরিবর্তন ধরা পড়ে। ম্যাপিংয়ের কাজ হয়। এগুলির মাধ্যমে বিজ্ঞানীরা  পরিবেশগত পরিবর্তন, জলবায়ু প্রভাব এবং কৃষির অবস্থার উপর নজর রাখতে পারেন। 

বৈজ্ঞানিক গবেষণারও উর্ধ্বে, এই ছবিগুলি সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করে। তাদের বুঝতে শেখায় যে ঠিক কতটা সুন্দর, বৈচিত্রময় আমাদের এই পৃথিবী। মানুষের এই কৌতূহল ও বিষ্ময়ের অনুভূতিই তাকে বিশ্বের আর পাঁচটা প্রাণীর থেকে আলাদা করে তোলে।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement