Modi and Meloni: 'আমরা কিন্তু ইনস্টায় সবচেয়ে জনপ্রিয় কাপল,' লাজুক হেসে মোদীকে বললেন মেলোনি, VIDEO VIRAL

সামিটের ফাঁকে গ্রুপ ছবি তোলার জন্য তখন একত্রিত হচ্ছিলেন মোদী, মেলোনি, ইমানুয়েল ম্যাক্রোঁ সহ আমন্ত্রিত সব রাষ্ট্রনেতারা। মোদীকে দেখেই এগিয়ে এলেন মেলোনি। সবারই মাইক তখন অন ছিল। বোধ হয় খেয়াল করেননি। মোদী মেলোনিকে বললেন, 'আপনার সঙ্গে ফের দেখা হয়ে ভাল লাগল।' মেলিনো মিষ্টি হাসি হেসে বললেন, 'আমরা কিন্তু ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।'  

Advertisement
'আমরা কিন্তু ইনস্টায় সবচেয়ে জনপ্রিয় কাপল,' লাজুক হেসে মোদীকে বললেন মেলোনি, VIDEO VIRAL নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনি
হাইলাইটস
  • মোদীকে মেলোনি বললেন, 'আমরা সবচেয়ে জনপ্রিয় কাপল্'
  • তারপরই শুরু হয় ‘Melodi’ ঝড়
  • ‘Melodi’-কে মোদীর মেলোডি টফি গিফট

ফ্রান্সের G7 সামিটে বিশ্বের নানা ইস্যুতে রাষ্ট্রনেতাদের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তেমনই মিটিংয়ের ফাঁকে তাঁরা খোশগল্পেও মাতছেন। এই সামিটেও অন্যতম আলোচনার কেন্দ্রে মোদী ও মেলোনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেখা হওয়া মানেই বিশ্বে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়। ফ্রান্সেও তা-ই ঘটল। সেই ভিডিও ভাইরালও হল।

মোদীকে মেলোনি বললেন, 'আমরা সবচেয়ে জনপ্রিয় কাপল্'

সামিটের ফাঁকে গ্রুপ ছবি তোলার জন্য তখন একত্রিত হচ্ছিলেন মোদী, মেলোনি, ইমানুয়েল ম্যাক্রোঁ সহ আমন্ত্রিত সব রাষ্ট্রনেতারা। মোদীকে দেখেই এগিয়ে এলেন মেলোনি। সবারই মাইক তখন অন ছিল। বোধ হয় খেয়াল করেননি। মোদী মেলোনিকে বললেন, 'আপনার সঙ্গে ফের দেখা হয়ে ভাল লাগল।' মেলিনো মিষ্টি হাসি হেসে বললেন, 'আমরা কিন্তু ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।'  

যা শুরু হয়েছিল নিছক একটি মজার ইন্টারনেট রসিকতা হিসেবে, তা ধীরে ধীরে পরিণত হয়েছে এক আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া ফেনোমেননে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পদবির মিশ্রণে তৈরি ‘Melodi’ এখন গত তিন বছরে এক পরিচিত ডিজিটাল ব্র্যান্ডে পরিণত হয়েছে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত COP28 সম্মেলনে জর্জিয়া মেলোনি একটি সেলফি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'Good friends at COP28 #Melodi.'

ফ্রান্সে যখন মোদী ও মেলোনির গল্প চলছে
ফ্রান্সে যখন মোদী ও মেলোনির গল্প চলছে

তারপরই শুরু হয় ‘Melodi’ ঝড়

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মুহূর্তের মধ্যে হ্যাশট্যাগটিকে মিম, ফ্যান এডিট এবং নানা ধরনের মজার পোস্টে রূপান্তরিত করেন। এরপর থেকে মোদী ও মেলোনির প্রায় প্রতিটি সাক্ষাৎই নতুন করে ‘Melodi’ উন্মাদনা তৈরি করেছে। G7 সম্মেলন, আন্তর্জাতিক বৈঠক কিংবা দ্বিপাক্ষিক আলোচনা, দুই নেতার একসঙ্গে দেখা মিললেই ফের ভাইরাল হয়েছে #Melodi।

‘Melodi’-কে মোদীর মেলোডি টফি গিফট

এই জনপ্রিয়তার মাঝেই মে মাসে রোম সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী জর্জিয়া মেলোনিকে উপহার দেন ‘Melody’ টফির একটি প্যাকেট। অনেকের মতে, এটাই ছিল ‘Melodi’ ট্রেন্ডকে প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে মিষ্টি স্বীকৃতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্ধগলা স্যুট পরা মোদী ইতালির প্রধানমন্ত্রীর হাতে টফির প্যাকেট তুলে দিচ্ছেন। সাদা স্যুট পরা মেলোনি হাসিমুখে সেই উপহার গ্রহণ করেন। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, 'Prime Minister Modi brought us a gift... very, very good toffee.' এরপর দু’জনকেই হাসতে দেখা যায়। পোস্ট হওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই এটি ১০ কোটিরও বেশি ভিউ পায়। বর্তমানে ভিডিওটিতে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি লাইক জমা হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement