Howrah না Vidyasagar Bridge, কোনটি বেশি টেকসই? সত্যিটা জানলে অবাক হবেন

হাওড়া ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। অন্যদিকে, সেকেন্ড হুগলি ব্রিজও কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দেখতে দু’টি সেতু একেবারেই আলাদা।

Advertisement
Howrah না Vidyasagar Bridge, কোনটি বেশি টেকসই? সত্যিটা জানলে অবাক হবেনকোনটি বেশি শক্তিশালী? কোনটির আয়ু বেশি?
হাইলাইটস
  • হাওড়া ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে।
  • সেকেন্ড হুগলি ব্রিজও কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
  • কোনটির আয়ু বেশি? উত্তর খুঁজতে বুঝতে হবে দুই সেতুর ইঞ্জিনিয়ারিং।

হাওড়া ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। অন্যদিকে, সেকেন্ড হুগলি ব্রিজও কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দেখতে দু’টি সেতু একেবারেই আলাদা। তৈরির পদ্ধতিও সম্পূর্ণ ভিন্ন। কিন্তু কোনটি বেশি শক্তিশালী? কোনটির আয়ু বেশি? উত্তর খুঁজতে বুঝতে হবে দুই সেতুর ইঞ্জিনিয়ারিং।

হাওড়া ব্রিজের অফিসিয়াল নাম রবীন্দ্র সেতু। ১৯৪৩ সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই সেতু তৈরি হয়েছে স্টিলের ক্যান্টিলিভার ট্রাস পদ্ধতিতে। খটমট শব্দে ঘাবড়ানোর কিছু নেই।সহজ ভাষায়, দু'পাশের বিশাল ইস্পাতের কাঠামো। সেটাই মাঝের অংশকে ধরে রাখে। মাঝখানের ঝুলন্ত অংশের ভারও এই কাঠামোর মাধ্যমে দুই প্রধান স্তম্ভে পৌঁছয়। এর সবচেয়ে বড় সুবিধা হল, নদীর মাঝখানে অনেকগুলি পিলার বসানোর প্রয়োজন হয়নি। ফলে বড় জাহাজও সহজে এর তলা দিয়ে বেরিয়ে যাবে।

তবে এই ডিজাইনের কিছু দুর্বলতাও রয়েছে। সেতুর প্রতিটি ইস্পাতের অংশ, জোড় এবং সংযোগস্থল নিয়মিত পরীক্ষা করতে হয়। হুগলি নদীর আর্দ্র বাতাস। তাতে মরচে ধরার আশঙ্কা থাকে। যানবাহনের ভার ও লাগাতার কম্পনের ফলে ধাতব অংশে ফাটলও তৈরি হতে পারে। তাই নিয়মিত রং করা, পরীক্ষা এবং মেরামতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেকেন্ড হুগলি ব্রিজ
অন্যদিকে, ১৯৯২ সালে চালু হয় বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ। একটি কেবল-স্টেড সেতু। উঁচু পাইলন থেকে স্টিলের তারের সাহায্যে সেতুর ডেক বা রাস্তার অংশ ঝুলিয়ে ধরে রাখা হয়েছে। এই তারগুলি গাড়ির ভার সমানভাবে পাইলনে পৌঁছে দেয়। এর ফলে কম পিলার ব্যবহার করেই সেতু তৈরি করা সম্ভব হয়েছে।

তবে কেবল-স্টেড সেতুরও ঝুঁকি রয়েছে। তারের ভিতরে ক্ষয়, আর্দ্রতা ঢোকা কিংবা টান কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষায় কয়েকটি তারের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও সামনে এসেছিল। সেগুলি বদলের কাজ শুরু হয়েছে।

কোনটি বেশি টেকসই?
তাহলে কোনটি বেশি টেকসই? ইঞ্জিনিয়ারিংয়ের বিচারে শুধু নকশা বা বয়স দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। সঠিক মেনটেনেন্স, বর্তমান অবস্থা, যানবাহনের চাপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাই শেষ পর্যন্ত সেতুর আয়ু নির্ধারণ করে। তবে দু'টিই যে আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম নিদর্শন, তা বলাই বাহুল্য। পরেরবার তাই এই ব্রিজগুলির উপর দিয়ে গেলে, এর পিছনে ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের কঠিন পরিশ্রমকে মনে মনে সম্মান জানাতে ভুলবেন না। 

Advertisement

তথ্যসূত্র: পশ্চিমবঙ্গ সরকারের HRBC, সরকারি পরিবহণ দফতর এবং সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতি সংক্রান্ত প্রতিবেদন।

POST A COMMENT
Advertisement