Viral Video Indian Mango Sale UK: লন্ডনের বাজারে দেশি পোশাকে ‘আম লে লো আম’, হু হু করে ভাইরাল মহিলা আম-বিক্রেতা

Viral Video Indian Mango Sale UK: ভিডিওটি শেয়ার করেছে লন্ডনের অনলাইন গ্রোসারি স্টোর 'গায়ত্রী ফার্মার্স স্টোর' (Gayatri Farmers Store)। সেখানে দেখা যাচ্ছে, দোকানের বাইরে সুন্দর করে সাজানো ঠেলাগাড়িতে রাখা রয়েছে টাটকা আম।

Advertisement
লন্ডনের বাজারে দেশি পোশাকে ‘আম লে লো আম’, হু হু করে ভাইরাল মহিলা আম-বিক্রেতাindian mango london video, mango price london vs india, সাজানো ঠেলাগাড়িতে রাখা রয়েছে টাটকা আম

Viral Video Indian Mango Sale UK: আমের মরশুম শুরু হতেই সুদূর লন্ডনের রাস্তায় শোনা গেল চেনা সেই হাঁকডাক। ‘আম লে লো আম!’ তবে এই ডাক কোনো ভারতীয় গলির নয়, বরং হ্যারোর (Harrow) এক বিপণির সামনে। ইন্টারনেটে সম্প্রতি একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্রিটেনের কনকনে আবহাওয়ার মাঝেও একেবারে দেশি মেজাজে বিক্রি হচ্ছে ভারতের রত্ন আলফাঁসো এবং কেশর আম।

লন্ডনের বাজারে ভারতীয় আমের দর কত?
ভিডিওটি শেয়ার করেছে লন্ডনের অনলাইন গ্রোসারি স্টোর 'গায়ত্রী ফার্মার্স স্টোর' (Gayatri Farmers Store)। সেখানে দেখা যাচ্ছে, দোকানের বাইরে সুন্দর করে সাজানো ঠেলাগাড়িতে রাখা রয়েছে টাটকা আম। ঠিক যেভাবে ভারতের বাজারে আম বিক্রি হয়, সেই একই ঢঙে এক মহিলা গ্রাহকদের ডাকছেন। তবে দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভিডিও অনুযায়ী, লন্ডনে এক ডজন কেশর আমের দাম পড়ছে প্রায় ১৬ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭০০ টাকা)। অন্যদিকে, আমের রাজা আলফাসোর দাম এক ডজন প্রতি ১৮ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার টাকা ছুঁইছুঁই।

কেন এত দাম?
ভারতে যে আম আমরা কয়েকশো টাকায় অনায়াসে পেয়ে যাই, লন্ডনে তা কয়েক গুণ বেশি দামে বিকোচ্ছে। এর পেছনে প্রধান কারণ হলো আকাশছোঁয়া বিমান পরিবহণ খরচ (Air Cargo), কড়া মানের প্যাকেজিং এবং আমদানির শুল্ক। এছাড়া ভারতের আলফাসো বা কেশর আমের বিশ্বজোড়া যে চাহিদা, তার জন্য সীমিত জোগানের সুযোগে বিদেশের বাজারে এটি একটি ‘প্রিমিয়াম’ ফল হিসেবে গণ্য হয়।

ভিডিওটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, "বিদেশে গিয়েও দেশের মাটির গন্ধ পাওয়া ভাগ্যের ব্যাপার," আবার কেউবা লন্ডনের এই অগ্নিমূল্য দেখে কৌতুক করে লিখছেন, "লন্ডন যাওয়ার প্ল্যান ক্যানসেল করতে হলো!" সব মিলিয়ে, বিদেশের মাটিতে ভারতীয় আমের এই ‘দেশি’ সেল এখন নেটদুনিয়ার হট টপিক।

Advertisement

POST A COMMENT
Advertisement