কলেজে ছাত্রীর কথা শুনে চমকে গেলেন রাহুল গান্ধী, ঝড়ের গতিতে ভাইরাল VIDEO

এই কথোপকথনের সময় রাহুল গান্ধী এক ছাত্রীকে প্রশ্ন করেন, জীবনে সবচেয়ে রিস্কি কাজ কী করেছে সে। রাগা বেশ গম্ভীরভাবে প্রশ্নটি করেন। কিন্তু ছাত্রীর উত্তর শুনে সবাই চমকে যায়।

Advertisement
কলেজে ছাত্রীর কথা শুনে চমকে গেলেন রাহুল গান্ধী, ঝড়ের গতিতে ভাইরাল VIDEO রাহুল গান্ধী ও সেই ছাত্রী
হাইলাইটস
  • ছাত্রীর এই উত্তরে রাহুল গান্ধীও হাসি চাপতে পারেননি
  • তিনি হালকা মেজাজে বলেন, 'ঠিক, এটা রিস্কি।'

দিল্লি বিশ্ববিদ্যালয়ের গার্গী কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। আর সেই কথোপকথন এখন ভাইরাল। যা দেখে বেশ মজা পাচ্ছেন নেটিজেনরা।  

এই কথোপকথনের সময় রাহুল গান্ধী এক ছাত্রীকে প্রশ্ন করেন, জীবনে সবচেয়ে রিস্কি কাজ কী করেছে সে। রাগা বেশ গম্ভীরভাবে প্রশ্নটি করেন। কিন্তু ছাত্রীর উত্তর শুনে সবাই চমকে যায়। তিনি সঙ্গে সঙ্গে বলেন, 'কংগ্রেস জয়েন করা।' এই কথা শুনেই পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়। 

ছাত্রীর এই উত্তরে রাহুল গান্ধীও হাসি চাপতে পারেননি। তিনি হালকা মেজাজে বলেন, 'ঠিক, এটা রিস্কি।' তাঁর এই প্রতিক্রিয়ায় পরিবেশ আরও সহজ হয়ে ওঠে। উপস্থিত ছাত্রছাত্রীরাও মুহূর্তটি উপভোগ করেন।

এই আলোচনায় রাহুল গান্ধী শিক্ষা, সুযোগ এবং ভবিষ্যৎ নিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তিনি যুবসমাজ, বিশেষ করে ছাত্রীর ভূমিকার উপর জোর দিয়ে বলেন, দেশের উন্নয়নে তাঁদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে তিনি দিল্লি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সম্পর্কে নিজের মতামত জানিয়ে বলেন, তাঁদের সঙ্গে দেখা করে ভালো লেগেছে। Gen Z-ই দেশের ভবিষ্যৎ এবং এতে মহিলাদের বড় ভূমিকা থাকবে।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই এই মজার মুহূর্তটি পছন্দ করছেন। কেউ ছাত্রীটির উত্তরকে বোল্ড ও সৎ বলে মন্তব্য করেছেন। আবার কেউ রাহুল গান্ধীর সহজ ও স্বাভাবিক প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন।

POST A COMMENT
Advertisement