World's Smallest Washing Machine: বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানিয়ে গিনেস রেকর্ডে ঠাঁই যুবকের! Viral Video

বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (GWR) স্থান পেলেন এক ভারতীয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।

Advertisement
 বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানিয়ে গিনেস রেকর্ডে ঠাঁই যুবকের! Viral Videoছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
হাইলাইটস
  • বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (GWR) স্থান পেলেন এক ভারতীয়।
  • গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করা হয়েছে
  • তাতে এক ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন তৈরি করতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (GWR) স্থান পেলেন এক ভারতীয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে এক ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন তৈরি করতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নেহাতই খেলনা নয়। রীতিমতো সাধারণ ওয়াশিং মেশিনের মতোই কাজ করে এটি। খালি আকারে একটু ছোট। কতটা ছোট?

পোস্টের ক্যাপশনে, GWR লিখেছে, 'সাই তিরুমলানিধির তৈরি সবচেয়ে ছোট ওয়াশিং মেশিনের পরিমাপ 37 মিমি x 41 মিমি x43 মিমি (1.45 ইঞ্চি x 1.61 x 1.69 ইঞ্চি)।'

ভিডিওতে দেখা যাচ্ছে, সাই তিরুমলানিধি ছোট ছোট যন্ত্রাংশ ব্যবহার করে একটি ওয়াশিং মেশিন তৈরি করছেন। স্যুইচ দিয়ে সেটি অন অফ করা যাচ্ছে। মেশিনে ছোট সাইজের একটি পাইপও লাগানো রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাই থিরুমলানিধি মেশিনে দুই টুকরো কাপড়, জল এবং লন্ড্রি ডিটারজেন্ট ভরছেন। তারপর সেটা চালিয়ে দিতেই ওয়াশিং মেশিন বনবন করে ঘুরতে শুরু করে দিল। ভিডিওতে, জামাকাপড় পরিষ্কার করার পরে, তাঁকে সেগুলি বের করে নিয়ে মুচড়ে দিতেও দেখা যাচ্ছে। এ যেন পুতুলের জন্য ছোট্ট ওয়াশিং মেশিন! পুতুলের জামাকাপড় কাচার জন্য।
 

ভিডিওটি এখনও পর্যন্ত ৫.১ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। আর সেই সংখ্যা দ্রুত বাড়ছে। অনেকেই কমেন্ট সেকশনে তাঁদের মতামত জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'দারুণ কাজ ভাই।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ভালই কাজ করছে।' তৃতীয় একজন লিখেছেন, 'হয় তো এতে জামাকাপড় কাচা যাবে না, কিন্তু এতটুকু একটা জিনিস যে এভাবে কাজ করছে, এটাই বেশ একটা মজার ব্যাপার।' আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'ভারত প্রতিভাবান লোকে ভরপুর।' অনেকে আবার বলেছেন, বহুদিন পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এমন এক সৃষ্টিশীল কাজ দেখলেন, যা সত্যিই অবাক করার মতো। 

Advertisement

POST A COMMENT
Advertisement