মৌলানা জরজিস আনসারিশ্রীকৃষ্ণ মুসলমান ছিলেন? দিনে ৫ বার নমাজ পাঠ করতেন? এমনই সব বিতর্কিত দাবি করলেন মৌলানা জরজিস আনসারি। তাঁর দাবি, শ্রীকৃষ্ণ মুসলমান ছিলেন ও ইসলাম ধর্মের প্রচার করতেন। শ্রীকৃষ্ণ নাকি ৫ বার নমাজ পাঠ করতেন বলেও দাবি ওই মৌলানার।
জরজিস আনসারির এই ভিডিও ব্যাপক ভাইরাল
গত ২৩ জুন ঝাড়খণ্ডে একটি জলসায় জরজিস আনসারির এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী প্রমাণ করতে তিনি শ্রীমদ্ভগবত গীতার একটি শ্লোকের ভুল মানে বের করেন। সেই শ্লোককে ভুল ভাবে ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণকে মুসলমান প্রমাণের চেষ্টা করেন বলেও অভিযোগ। মৌলানা জরজিসের এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করছে হিন্দু সংগঠনগুলি। ওই মৌলানার গ্রেফতারির দাবিতেও সরব হয়েছেন তাঁরা।
'শ্রীকৃ্ষ্ণও দিনে ৫ বার নমাজ পাঠ করতেন'
মৌলানা জরজিস আনসারি বলেন, 'ভাই সকল, যদি কিছু মনে না করেন, তা হলে শুনে রাখুন, কৃষ্ণও ৫ বার নমাজ পাঠ করতেন। যদি বিশ্বাস না করেন, তবে ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোকটি দেখুন, 'যোগী যুঞ্জিত সততমাত্মনম একাকি...' এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যদি তুমি ঈশ্বরের আরাধনা কর, তবে সমগ্র শরীর দিয়ে যোগাভ্যাস কর। যোগীরা... উত্তর প্রদেশের যোগীরা নয়। সমগ্র শরীর দিয়ে যোগাভ্যাস করো, অর্থাৎ আরাধনা শুধু দাঁড়িয়ে করলে হবে না, বরং সমগ্র শরীর দিয়ে করতে হবে।'
'রাম ও কৃষ্ণও ইসলামের প্রচার করেছিলেন'
মৌলানা আরও বলেন, 'আজ হিন্দুধর্মে যান, দেখবেন লোকেরা শুধু হাত তুলে 'ওম নমঃ শিবায়' বলবে, ব্যস। এটা কোনও হিন্দু-মুসলিম বিষয় নয়। যদি তারা নিজেদের বই পড়েন, দেখবেন যোগীজি রামের মহান ভক্ত হওয়ার ভান করেন, আর যদি তাঁরা তাঁর বই পড়েন, বিশ্বাস করুন, তাঁরা ইসলামকে ভালোবাসতে শুরু করবে। কারণ ইসলাম শুধু মুসলমানদের ধর্ম নয়। এটা তাদেরও ধর্ম।' তিনি দাবি করেন যে, এই একই ধর্ম ও বিশ্বাস ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ প্রবর্তন করেছিলেন এবং এটি কেবল মুসলমানদের জন্য একচেটিয়া নয়।