আয়নায় নিজেকে দেখে অদ্ভুত কান্ড ঘটালো বানর, ভিডিও Viral

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি দাঁড়িয়ে থাকা বাইকে বসে রয়েছে একটি বানর। তার একটি হাত বাইকের একটি হ্যান্ডেলে। হঠাৎই বাইকের আয়নায় নজর পড়ে তার। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে রীতিমতো চমকে যায় বানরটি। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে একসময় মাথাও চুলকোতে দেখা যায় বানরটিকে। এরপর রীতিমতো বিরক্ত হয়ে আয়নায় একটি আঘাত করে সেখান থেকে চলে যায় সে। 

Advertisement
আয়নায় নিজেকে দেখে অদ্ভুত কান্ড ঘটালো বানর, ভিডিও Viralআয়নায় নিজেকে দেখছে বানরটি
হাইলাইটস
  • বানরের মজার কান্ড
  • আয়নায় নিজেকে দেখে অবাক
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পশুপ্রাণীদের নানান কান্ডের ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারমধ্যে কয়েকটি থাকে বেশ রোমহর্ষক, তো কোনওটা আবার থাকে অত্যন্ত মজার। এবার তেমনই আরও একটি মজার ভিডিও ক্লিপ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি দাঁড়িয়ে থাকা বাইকে বসে রয়েছে একটি বানর। তার একটি হাত বাইকের একটি হ্যান্ডেলে। হঠাৎই বাইকের আয়নায় নজর পড়ে তার। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে রীতিমতো চমকে যায় বানরটি। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে একসময় মাথাও চুলকোতে দেখা যায় বানরটিকে। এরপর রীতিমতো বিরক্ত হয়ে আয়নায় একটি আঘাত করে সেখান থেকে চলে যায় সে। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। বানরের কাণ্ড দেখে খুবই মজা পেয়েছেন নেটাগরিকরা। বিভিন্ন কমেন্টও করেছেন তাঁরা। 

বানরের মজার ভিডিও আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বানরের ভিডিও আগে ভাইরাল হয়েছিল। সেখানে বার কাউন্টার থেকে বানরটিকে জ্যুস ও খাবার খেতে দেখা গিয়েছিল। এছাড়া দিল্লিতে মেট্রোতেও একবার একটি বানরের ভিডিও ভাইরাল হয়।  

POST A COMMENT
Advertisement