মেয়ের কাছে বাড়িভাড়া নেন এই মহিলা, কারণ জানলে অবাক হবেন

বাড়িতে থাকার জন্য মেয়ের থেকে ভাড়া নেন মা। এই ঘটনা  সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। নিউজিল্যান্ডে বসবাসকারী একজন মহিলা বাড়িতে থাকার জন্য ১৮ বছর বয়সী মেয়ের কাছ থেকে ভাড়া নিতেন। ক্যাট ক্লার্ক নামের এই মহিলা তাঁর স্বামী এবং দুই মেয়ে লাতিশা ও দেজাকে নিয়ে থাকেন নিউজিল্যান্ডে।

Advertisement
মেয়ের কাছে বাড়িভাড়া নেন এই মহিলা, কারণ জানলে অবাক হবেনপ্রতীকী ছবি
হাইলাইটস
  • বাড়িতে থাকার জন্য মেয়ের থেকে ভাড়া নেন মা
  • এই ঘটনা  সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়
  • নিউজিল্যান্ডে বসবাসকারী একজন মহিলা বাড়িতে থাকার জন্য ১৮ বছর বয়সী মেয়ের কাছ থেকে ভাড়া নিতেন

বাড়িতে থাকার জন্য মেয়ের থেকে ভাড়া নেন মা। এই ঘটনা  সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। নিউজিল্যান্ডে বসবাসকারী একজন মহিলা বাড়িতে থাকার জন্য ১৮ বছর বয়সী মেয়ের কাছ থেকে ভাড়া নিতেন। ক্যাট ক্লার্ক নামের এই মহিলা তাঁর স্বামী এবং দুই মেয়ে লাতিশা ও দেজাকে নিয়ে থাকেন নিউজিল্যান্ডে।

টিক টক ভিডিওতে এই বিষয়টি জানালে, কমেন্ট বক্সে ট্রোলড হন মহিলা। তবে এ কাজ করার কারণ কী? মেয়ের কাছ থেকে বাড়িতে থাকার জন্য ভাড়া নেওয়ার কারণ নিয়ে বিব্রত হয়ে পড়েন সকলে। এরপর ওই মহিলা একটি ভিডিও প্রকাশ করে সব সত্য তুলে ধরেন।

টিক টকে একটি নতুন ভিডিও প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাট। ব্যবহারকারীদের মন্তব্যে বিরক্ত হয়ে ক্যাট বলেন, "প্রথম কথা, মুখ বন্ধ রাখুন। আমার মেয়ের কাছ থেকে ভাড়া দাবি করায় আমি খুব খারাপ মন্তব্যের সম্মুখীন হয়েছি। আমি এই সব শুনতে চাই না. দ্বিতীয়ত, আমার মেয়ে আমাকে এক সপ্তাহের ভাড়া দেয় প্রায় ৩,৭০০ টাকা এবং আমি এই টাকা তার ভবিষ্যতের জন্য জমা করি।"

ক্যাট আরও বলেন, "বড় হয়ে যখন আমার মেয়ে কোথাও বাইরে যাবে, বা সে তার প্রথম বাড়ি কিনবে, তখন এই টাকা তার কাজে লাগবে। আমি অনুভব করি যে আমি ওকে একজন সফল ব্যক্তি হতে অনুপ্রাণিত করছি। ওকে প্রকৃত অর্থে পৃথিবীকে বুঝতে শেখাচ্ছি।" এটি শোনার পর অনেকেই তাঁকে সমর্থন করেন।

একজন ব্যবহারকারী লেখেন, "আমার মা আমার কাছ থেকে ভাড়া আদায় করে আমাকে জীবনের একটি বড় শিক্ষা দিয়েছেন এবং আমাকে শিখিয়েছেন কীভাবে আমার টাকা সঠিকভাবে ব্যবহার করতে হয়।" আরেক ব্যবহারকারী লিখেছেন, "ভাড়া নিয়ে থাকলে তা খারাপ কিছু নয়। এটি জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। আপনি তাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।" কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।

Advertisement

POST A COMMENT
Advertisement