PM Modi Jhalmuri: ২৪ ঘণ্টায় ১০ কোটি Views! মোদীর ঝালমুড়ির ভিডিয়োয় তোলপাড় সোশ্যাল মিডিয়া

Narendra Modi Jhalmuri video: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘ঝালমুড়ি ব্রেক’ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোমবার, ২০ এপ্রিল পর্যন্ত সেই ভিডিও দেখে ফেলেছেন ১০ কোটিরও বেশি মানুষ!

Advertisement
 ২৪ ঘণ্টায় ১০ কোটি Views! মোদীর ঝালমুড়ির ভিডিয়োয় তোলপাড় সোশ্যাল মিডিয়া সোমবার, ২০ এপ্রিল পর্যন্ত সেই ভিডিও দেখে ফেলেছেন ১০ কোটিরও বেশি মানুষ!
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘ঝালমুড়ি ব্রেক’ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
  • সোমবার, ২০ এপ্রিল পর্যন্ত সেই ভিডিও দেখে ফেলেছেন ১০ কোটিরও বেশি মানুষ!
  • নির্বাচনী প্রচারের মাঝে প্রধানমন্ত্রীর সাধারণ এই মুহূর্তই এখন বড় খবর।

Narendra Modi Jhalmuri video: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘ঝালমুড়ি ব্রেক’ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোমবার, ২০ এপ্রিল পর্যন্ত সেই ভিডিও দেখে ফেলেছেন ১০ কোটিরও বেশি মানুষ! নির্বাচনী প্রচারের মাঝে প্রধানমন্ত্রীর সাধারণ এই মুহূর্তই এখন বড় খবর। রবিবার পশ্চিমবঙ্গ সফরে ব্যস্ত সূচির মাঝেই হঠাৎ কনভয় থামান প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামে রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খান। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোদী। আর সেখান থেকেই ভাইরাল হওয়ার শুরু। একদিনের মধ্যেই ভিডিওর ভিউ পৌঁছে যায় কোটির ঘরে। সোমবার তা ছাড়িয়ে যায় ১০০ মিলিয়ন।

ভিডিয়োতে দেখা যায়, সাধারণ ক্রেতার মতোই দোকানদারকে ডেকে বলছেন, 'ভাই, আমাকে একটু ঝালমুড়ি খাওয়াও।' দোকানদারের সঙ্গে কথা বলেন, দাম জিজ্ঞেস করেন। এমনকি নিজের হাতে টাকা দিতে চান। দোকানদার প্রথমে নিতে না চাইলেও, জোর করেই দাম দেন প্রধানমন্ত্রী। এই সাধারণ আচরণই মন কেড়েছে বহু মানুষের।

মুড়ি, কাঁচালঙ্কা, সরষের তেল, মশলা মিশিয়ে ঝালমুড়ি বানিয়ে দেন দোকানদার। ভিডিওতে দেখা যাচ্ছে, আশেপাশে থাকা সমর্থকদের সঙ্গেও সেই ঝালমুড়ি ভাগ করে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী নিজের পোস্টে লেখেন, 'ব্যস্ত প্রচারের মাঝে ঝাড়গ্রামে দারুণ ঝালমুড়ির স্বাদ নিলাম।' এই সাধারণ মুহূর্তই এখন বড় রাজনৈতিক প্রচারের অংশ হয়ে উঠেছে। অনেকেই বলছেন, ভোটের আগে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এই ধরনের পদক্ষেপ।

একই দিনে পশ্চিমবঙ্গে চারটি জনসভা করেছিলেন মোদী। সেই ব্যস্ততার মধ্যেই এই ছোট বিরতি নজর কেড়েছে সবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মুহূর্ত ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা হিসেবে দেখছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। কেউ প্রশংসা করেছেন সরলতার জন্য, কেউ আবার রাজনৈতিক বার্তা খুঁজেছেন এর মধ্যে। তবে সব মিলিয়ে, ঝালমুড়ির এই ভিডিও এখন নির্বাচনী প্রচারের অন্যতম আলোচ্য বিষয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement