পুরোহিতের অনুরোধে বিয়ের মণ্ডপেই একে অপরকে চুমু নবদম্পতির, Viral ভিডিও

বিয়ের আসরে পরিবার, আত্মীয় স্বজনের সামনেই একে ওপরের ঠোঁটে ঠোঁট রাখলেন দম্পতি। তাও আবার পুরোহিতের আবদারে। এই ভিডিওই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশী নয়, আদ্যপান্ত দেশী বিয়েতেই ঘটল এমন ঘটনা। লেহেঙ্গা-গয়নায় সেজে নববধূ (Bride)। শেরওয়ানিতে বর (Groom)। বিয়ের সাত পাকে বাধা পরার পর সিঁদুরদানের আগে পরিবারের আবদার।

Advertisement
পুরোহিতের অনুরোধে বিয়ের মণ্ডপেই একে অপরকে চুমু নবদম্পতির, Viral ভিডিওপ্রতীকী ছবি
হাইলাইটস
  • পুরোহিতের অনুরোধে বিয়ের মণ্ডপেই একে অপরকে চুমু নবদম্পতির
  • নবদম্পতিকে একটা চুমু খেতে দেওয়ার অনুরোধ করেন পাত্রের বাবা
  • গোটা পরিবার তাতেই সায় দেয়

বিয়ের আসরে পরিবার, আত্মীয় স্বজনের সামনেই একে ওপরের ঠোঁটে ঠোঁট রাখলেন নবদম্পতি। তাও আবার পুরোহিতের আবদারে। এই ভিডিওই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশী নয়, আদ্যপান্ত দেশী বিয়েতেই ঘটল এমন ঘটনা। লেহেঙ্গা-গয়নায় সেজে নববধূ (Bride)। শেরওয়ানিতে বর (Groom)। বিয়ের সাত পাকে বাধা পরার পর সিঁদুরদানের আগে পরিবারের আবদার, নবদম্পতি একটা চুমু (Kiss) খাক। এদিকে, লাজে রাঙা দম্পতি। পুরোহিত না বললে কিছুতেই একাজ করতে পারছে না।

সেই মুহূর্তে নবদম্পতিকে একটা চুমু খেতে দেওয়ার অনুরোধ করেন পাত্রের বাবা। গোটা পরিবার তাতে সায় দেয়। পুরোহিতকে অনুরোধ করতে থাকেন, তিনি বললেই নব-দম্পতি (Newly Married Couple) চুমু খাবে। পুরোহিতও অনুমতি দিয়ে দেন। লাজে রাঙা দম্পতি শেষ পর্যন্ত পরিবারের অনুরোধে বিয়ের মণ্ডপে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই কয়েক লক্ষ মানুষের মন জয় করে নেয়। বিয়ের মণ্ডপে চুমু খাওয়ার ট্র্যাডিশন বিশেষত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায়। স্বপ্নের মতো সুন্দর এই মুহুর্ত নিজের জীবনে একবার কে না চায়! তাই সমস্ত ট্যাবু ভেঙে স্রেফ মজার ছলে নতুনত্বের ছোঁয়া মন জয় করছে কয়েক লক্ষ, কোটি মানুষের।

ইতিমধ্যেই কয়েক হাজার নেটিজেন এই ভিডিওটি (Viral Video) দেখে ফেলেছে। পাত্রের বাবা, মায়ের অনুরোধে পুরোহিত সবুজ সঙ্কেত দিয়ে বলেন, 'ইয়ে দোনো অব কিস করেঙ্গে'। পুরোহিত মশাই নিজেও কম লজ্জা পাচ্ছিলেন না। এই মিষ্টি ঘটনার সাক্ষী রইলেন কয়েক হাজার নেটিজেন। ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তারা।

POST A COMMENT
Advertisement