গুলাবজামুনে দেওয়া হচ্ছে ওল্ড মঙ্কআপনি কি গুলাবজামুনের ভক্ত? গুলাবজামুনের (Gulab Jamun) নাম শুনলে কি আপনার জিভে জল আসে? তাহলে গুলাবজামুন খাওয়ার নতুন একটা পদ্ধতি চলে এল আপনার জন্য। যেখানে গুলাবজামুনর মধ্যে দেওয়া হচ্ছে ওল্ড মঙ্ক।
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি পাত্রের মধ্যে কিছু গুলাবজামুন রাখা রয়েছে। আর একটি ইঞ্জেকশানের সিরিঞ্জের মাধ্যমে গুলাবজামুনের মধ্যে দেওয়া হচ্ছে ওল্ড মঙ্ক (Old Monk)। বিষয়টি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।
ভিডিওটি গত পয়লা অগাস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। এখনও পর্যন্ত ১.৫ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে বিভিন্ন কমেন্ট দিয়েছেন ইউজাররা। কেউ বলছেন, বিষয়টি দেখে মুখোরোচক লাগছে। কেউ আবার এইভাবে গুলাবজামুন খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।