১টা রুটি অর্ডার দিয়ে ফ্যামিলি মিল ডেলিভারি, পয়সা বাঁচানোর ট্রিকস ঘুম ওড়াল Zomato, Swiggy-র

Zomato-তে ১টা রুটি অর্ডার করে নাকি ডেলিভারি মিলবে ফ্যামিলি মিল! টাকা বাঁচানোর নয়া হ্যাক খুব ভাইরাল হচ্ছে। সত্যিটা কী? জেনে নিন

Advertisement
১টা রুটি অর্ডার দিয়ে ফ্যামিলি মিল ডেলিভারি, পয়সা বাঁচানোর ট্রিকস ঘুম ওড়াল Zomato, Swiggy-রভাইরাল হ্যাকের সত্যতা জানুন
হাইলাইটস
  • Zomato-তে ১টা রুটি অর্ডার করুন
  • ডেলিভারি নিন ফ্যামিলি মিল!
  • টাকা বাঁচানোর নয়া হ্যাকের সত্যিটা কী?

ফুড ডেলিভারি অ্যাপে টাকা বাঁচানোর একটি অভিনব কায়দা অনলাইনে ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চর্চায় আসা নতুন এই পদ্ধতিতে একটি মজার কৌশল ব্যবহার করে মোটা অঙ্কের বিল কৌশলে এড়িয়ে যাচ্ছেন গ্রাহকরা। কেসটা কী?

ভাইরাল হওয়া এই হ্যাক কী?
এর জন্য ডেলিভারি অ্যাপে একটি ছোট অর্ডার (যেমন একটা পাউরুটি বা ২টো রুটি আর এক প্লেট তরকা) দিতে হবে। তারপর আপনার বড় অনলাইন অর্ডারের সঙ্গে সেটিকে যুক্ত করার জন্য রেস্তোরাঁয় ফোন করতে হবে। এর পিছনে উদ্দেশ্য কী? আসনে মূল লক্ষ্য হল ফুড অ্যাপগুলির ধার্য করা মোটা অঙ্কের কমিশন, GST এবং ডেলিভারি চার্জ এড়ানো। 

অনলাইনে খাবার অর্ডার করার সময়ে কিছু টাকা বাঁচাতে কী করতে পারেন? একই বার্গার কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে তা দেখতে Zomato এবং Swiggy-র মধ্যে অদলবদল করেন। একটি বেছে নেওয়ার আগে ৩টি কুপন কোড ব্যবহার করে দেখেন। অথবা হঠাৎ মনে পড়ে, একটি নির্দিষ্ট ক্রেডিট কার্ড ফুড ডেলিভারিতে ১০ শতাংশ ক্যাশব্যাক দেয়। কখনও কখনও এমন বন্ধুকেও ফোন করেন যার কাছে কুপন কার্ড আছে। কিন্তু এই নতুন কৌশলটি পুরনো সব পদ্ধতির চেয়ে ৪ ধাপ এগিয়ে। এটি সেই সব গ্রাহকদের জন্য একটি নতুন অস্ত্র হয়ে উঠেছে। যাঁরা কোম্পানিগুলির ক্রমবর্ধমান প্ল্য়াটফর্ম চার্জ এবং হিডেন চার্জে অতিষ্ট। 

কম টাকায় কীভাবে আরও বেশি খাবার অর্ডার করা যায়?
ব্যাপারটা খুব সহজ। Zomato এবং Swiggy-তে ৪০ টাকার রুটি অর্ডার করুন। তারপর সরাসরি রেস্তোরাঁয় ফোন করুন। পনির বাটার মাসালা, ডাল মাখানি, বাটার নান, বিরিয়ানি, গোলাপ জাম সহ গোটা পরিবারের জন্য খাবার অর্ডার করুন। UPI-এর মাধ্যমে রেস্তোরাঁকে আলাদা ভাবে টাকা পরিশোধ করুন। তারপর তাঁদের বলুন ওই অর্ডারের সঙ্গেই ছোট Zomato অর্ডার প্যাক করে দিতে। ডেলিভারি রাইডার এসে পার্সেলটি নিয়ে যাবে এবং আপনার কাছে একটি সম্পূর্ণ মিল পৌঁছে দেবে। এদিকে, Zomato শুধুমাত্র ওই একটি ৪০ টাকার রুটির উপরই কমিশন পাবে। 

Advertisement

এই ভাইরাল হ্যাকটি নেটপাড়াকে বিভক্ত করে দিয়েছে। যেখানে কেউ কেউ এটি একটি বুদ্ধিদীপ্ত সাশ্রয় হিসেবে দেখেছে, অনেকে আবার এটিকে অনৈতিক এবং কোম্পানির সঙ্গে প্রতারণা মনে করছেন। অনেকেই এ-ও বলছেন, এই প্রবণতা চলতে থাকলে ফুড ডেলিভারি কোম্পানিগুলি নিশ্চিত ভাবে সমস্যায় পড়বে। 

জেনে নিন সত্যিটা

স্বাভাবিক ভাবেই কোম্পানিগুলির এই বিশাল দুর্বলতার পিছনের সত্যতা উদঘাটন করতে আজ তক এই কৌশলটি সরেজমিনে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। একাধিক রেস্তোরাঁয় ফোন করা হয়, প্রায় সঙ্গে সঙ্গেই বোঝা যায় এটা কোনও সহজ কাজ ছিল না।

প্রতিটি চেষ্টাই অস্বস্তিকর ভাবে শুরু হয়। 'নমস্কার, আমার একটি অনুরোধ আছে।' এই কথা বলে শুরু করে বাকিটা ব্যাখ্যা করা হয়। শুরু হয় বিভ্রান্তি। তারপর কিছুক্ষণের নীরবতা। কখনও কখনও সন্দেহও। কিছু রেস্তোরাঁ কথা শেষ হওয়ার আগেই অফার প্রত্যাখ্যান করে দেয়। 

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কৌশল কাজে লাগানোর জন্য এমন একটি রেস্তোরাঁ খুঁজে বের করতে হবে যা ক্লাউড কিচেন নয়। ক্লাউড কিচেন বেশিরভাগ ক্ষেত্রে ডেলিভারি প্ল্যাটফর্মের উপর নির্ভর করে এবং খুব কমই সরাসরি কম দামে খাবার সরবরাহ করে। এছাড়াও যে সব রেস্তোরাঁর নিজস্ব ডেলিভারি টিম নেই তারা কোনও অ্যাগ্রিগেটরকে যুক্ত করার পরিবর্তে পুরো অর্ডারটি নিজেরাই সামলাতে পছন্দ করে। প্রিমিয়াম রেস্তোরাঁগুলিতে সহযোগিতা করার সম্ভাবনা আরও কম। তারা সাধারণত আরও কঠোর SOP, অভিন্ন বিলিং ব্যবস্থা এবং বিপুল অর্ডার নিয়ে কাজ করে। 

যেখানে অফলাইনে মেনুর দাম অনলাইনের চেয়ে সস্তা। সেখানেই সবচেয়ে বেশি সাশ্রয় হয়। অর্ডারটি শুরু একি রুটি হোক বা ১ হাজার ৫০০ টাকার একটি সম্পূর্ণ মিল, প্ল্যাটফর্ম ফি এবং ডেলিভারি চার্জ দিতেই হয়। অনলাইন মেনুর চড়া দাম এড়ানোর মাধ্যমেই আসল সাশ্রয় হয়। 

রেস্তোরাঁগুলির প্রতিক্রিয়া
একটি কোরিয়ান রেস্তোরাঁ জানায়, ডেলিভারি বয় অভিযোগ জানাতে পারেন। অনেক রেস্তোরাঁ আবার বলেছে, অ্যাপের মাধ্যমে স্বাভাবিক ভাবেই অর্ডার দিন। একটি বিরিয়ানির দোকান জানায়, এই ঝামেলায় তারা জড়াতে চায় না। অহেতুক বিভ্রান্তি কেউই পছন্দ করে না। 

আসলে পরীক্ষা করে দেখা গিয়েছিল, Zomato কার্টে এক প্লেট ভাত যোগ করার পর বাকি সবকিছু রেস্তোরাঁ থেকে অর্ডার করলে মোট বিল দাঁড়ায় ১ হাজার ৪৩২ টাকা। কিন্তু সব খাবার Zomato থেকেই অর্ডার দিলে তা দেখায় ১ হাজার ২ ৭৯ টাকা। কারণ ২০০ টাকা ছাড় মেলে Zomato-তে। অর্থাৎ ভাইরাল হ্যাক ট্রাই করতে গিয়ে অনেকেই বোকা বনে যাচ্ছেন। 

 

POST A COMMENT
Advertisement