ভবিষ্যদ্বাণী ২০২৫শুরু হয়েছে ২০২৫ সাল। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের উৎকণ্ঠা ও কৌতূহল,নতুন বছর কেমন যাবে। নতুন বছর নিয়ে রয়েছে ভবিষ্যদ্বাণীও। ২০২৫ সাল কেমন হবে, কী কী ঘটনা ঘটতে পারে যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে? এমন একজন ভবিষ্যদ্বাণী করেছেন, যাঁর কথা অতীতেও ফলেছে। এর আগে তিনিই কোভিড এবং ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০২৫ সাল নিয়েও তাঁর ভবিষ্যদ্বাণী এখন চাঞ্চল্য ফেলেছে। সেই ব্যক্তির নাম নিকোলাস আজুলা। তাঁর বয়স ৩৮। তিনি লন্ডনের হিপনোথেরাপিস্ট এবং স্ব-ঘোষিত জ্যোতিষী। ২০২৫ সালে কী ঘটতে চলেছে তা আগাম জানিয়ে দিয়েছেন আজুলা। কোভিড অতিমারি, ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এবং অন্যান্য বড় ঘটনাগুলির সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
২০২৫ সাল থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা- অজুলা বলেছেন, ২০২৫ সালে বিশ্বে সহনশক্তির অভাব হবে। ধর্ম ও জাতীয়তাবাদের নামে মানবতার ওপর হিংসার ঘটনা ঘটবে। তৃতীয় বিশ্বযুদ্ধ (WWIII) বছরের মাঝামাঝি নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বসুন্ধরার প্রতিশোধ- ২০২৪ সালে ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন আজুলা। ২০২৫ তাঁর জন্য 'সাফল্যের বছর' হবে। অজুলা দাবি করেছেন,পরিবেশের ক্ষতি করার জন্য পৃথিবী প্রতিশোধ নেবে। জলবায়ু পরিবর্তন এবং বিপজ্জনক আবহাওয়ার বদল ঘটবে।
খেলাধুলোয় নারীর প্রাধান্য ও কর্মসংস্থান- নারীদের খেলাধুলোর ক্ষেত্রে দুর্দান্ত বছর হতে চলেছে ২০২৫। অজুলার মতে, মহিলা ক্রীড়াবিদরা আরও স্বীকৃতি পাবেন। তাঁদের খেলাধুলো আরও গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে । বেতন বৈষম্য দূর হবে।
গবেষণাগারে তৈরি হবে মানব অঙ্গ- ২০২৫ সালে বিজ্ঞানের বৈপ্লবিক অগ্রগতি দেখা যাবে। যেমন- ল্যাবরেটরিগুলিতে শুরু হবে 'অঙ্গ উৎপাদন'। অর্থাৎ চলতি বছর থেকে ল্যাবে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি শুরু হবে। এটা বিরাট বৈজ্ঞানিক বিপ্লব হতে চলেথে।
সেলিব্রিটি ভবিষ্যদ্বাণী- ক্যাটি পেরি ২০২৫ সালে বৈবাহিক সমস্যায় পড়়বেন। কেট ব্ল্যানচেটের জন্য সফল বছর হবে। তিনি একাধিক পুরস্কার জিতবেন।
আজুলা দাবি করেছেন, ১৭ বছর বয়স থেকে ভবিষ্যদ্বাণী করে আসছেন তিনি। কোভিড, হ্যারি এবং মেগানের অপেরা ইন্টারভিউ, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন এবং নটরডেম ফায়ারের মতো বড় ঘটনাগুলি আগে থেকে বলে দিয়েছিলেন।
তাঁর আরও দাবি,প্রতিটি মানুষেই মনের কথা শোনার এবং অন্তর্দৃষ্টির ক্ষমতা রয়েছে। মন শান্ত হলে ভবিষ্যৎ সম্পর্কে তথ্য সহজেই মাথায় চলে আসে।