ট্রেন খারাপ, ঠেলে নিয়ে যাচ্ছেন কর্মীরা, VIRAL VIDEO, হেসে খুন ইন্টারনেটগাড়ি খারাপ হয়ে গেলে ঠেলতে দেখেছি, কিন্তু কখনও কি ট্রেন ঠেলতে দেখেছেন? তবে এটাই হয়েছে। রেল লাইনে ট্রেন ঠেলছেন রেলেরই কর্মচারীরা। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠি জেলায়। রেলের আধিকারিকদের জন্য ডিপিসি ট্রেনটি রেল লাইনে বিগড়ে যায়। এরপর ট্রেনটিকে মেন লাইন থেকে লুপ লাইনে ঠেলে নিয়ে যায় রেলের কর্মীরা। রেল কর্মীদের ট্রেন ঠেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পুরো ঘটনাটি আমেঠি জেলার নিহালগড় রেল স্টেশনে ঘটেছে। যেখানে সুলতানপুর দিক থেকে অফিসাররা ডিপিসি ট্রেনে লখনউয়ের দিকে যাচ্ছিলেন। তারপর হঠাৎ স্টেশনের বাইরে ট্রেন থেমে যায়। মেন লাইনে ট্রেন বিকল হয়ে যাওয়ায় আরও অনেক ট্রেন দাঁড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও ডিপিসি ট্রেনটি মেরামত করা যায়নি। এরপর রেলের কর্মীরা ডিপিসি ট্রেনটিকে মেন লাইন থেকে ধাক্কা দিয়ে লুপ লাইনে সরিয়ে দেয়। লোকেরা এটির একটি ভিডিও তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। ভিডিওতে দেখা যায়, কীভাবে কিছু লোক ট্রেনে ধাক্কা দিচ্ছেন। আশেপাশে স্থানীয় লোকজন উপস্থিত রয়েছেন।
এই পুরো বিষয়ে, আরপিএফ ইন্সপেক্টর আরএস শর্মা বলেছেন যে এটি একটি ডিপিসি ট্রেন, যেখানে অফিসাররা বসে পরিদর্শন করেন। এটি গতকাল নিহালগড় স্টেশনের কাছে ট্রেনটি খারাপ হয়ে যায়। তারপরে রেলের কর্মচারীরা এটিকে ঠেলে লুপ লাইনে নিয়ে যায়। পরে মেরামত করে ট্রেনটিকে পাঠানো হয়।
ভিডিওতে দেখা গিয়েছে রেলগেট বন্ধ। দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে। মাঝপথে ট্র্যাকে ঠেলে এগিয়ে দেওয়া হচ্ছে ট্রেন। ভিডিওতে, লোকেদের বলতে শোনা যায় যে 'মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছে। গেট বন্ধ। ট্রেন ঠেলে দেওয়া হচ্ছে। এ ঘটনা এলাকায় আলোচনার বিষয়।