'ফ্ল্যাটে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমেশ', রানু মণ্ডলের দাবি Viral

সম্প্রতি তোতোন ঘোষ নামে এক ইউটিউবারের সঙ্গে একটি সাক্ষাৎকারে রানু মণ্ডল জানান, হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) তাঁকে মুম্বইতে একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার নেপথ্যে কারণটিও জানালেন রানু মণ্ডল। 

Advertisement
'ফ্ল্যাটে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমেশ', রানু মণ্ডলের দাবি Viralনতুন তথ্য দিলেন রানু মণ্ডল
হাইলাইটস
  • নতুন তথ্য দিলেন রানু মণ্ডল
  • হিমেশ রেশমিয়ার দেওয়া প্রতিশ্রুতির কথা আনলেন প্রকাশ্যে
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

রানু মণ্ডলকে মনে আছে তো? এক প্যায়ার কা নাগমা হ্যায় গানটি গেয়ে রাতারাতি সকলের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। এমনকী ওই একটি গানই তাঁর জন্য খুলে দিয়েছিল বলিউডের দরজাও। সুরকার ও সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়েছিলেন তিনি। এবার সেই রানু মণ্ডলই (Ranu Mondal) দিলেন নতুন তথ্য। 
 
সম্প্রতি তোতোন ঘোষ নামে এক ইউটিউবারের সঙ্গে একটি সাক্ষাৎকারে রানু মণ্ডল জানান, হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) তাঁকে মুম্বইতে একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার নেপথ্যে কারণটিও জানালেন রানু মণ্ডল। 

ওই ইউটিউবারকে রানু মণ্ডলকে প্রশ্ন করেন মুম্বইতে তাঁর কী কী আছে? উত্তরে রানু জানান, "হিমেশজি বলেছিলেন ফ্ল্যাট নিয়ে সেখানে রাখবেন। কারণ যখনই তিনি ডাকেন তখনই ২-৩ দিনের জন্য সেখানে থাকতে হয়। বারবার সেখানে গিয়ে ফের ২-৩ দিনে ফিরতে হয়। সেই হিসেবে উনি বলেছিলেন ওখানে ফ্ল্যাট দেবেন, আর সেখানে থেকেই শ্যুটিং ও গান করা যাবে।" 

এছাড়া খাওয়া দাওয়া নিয়েও রানু মণ্ডলের সঙ্গে কথা বলেন তোতোন ঘোষ। মুম্বইয়ের খাবার দাবারের স্বাদ নিয়ে নিজের মতামত জানান রানু মণ্ডল। 

 

POST A COMMENT
Advertisement