Ranu Mondal New Viral Song: 'তুমি ছাড়া...'হিরো আলম-রাণু মণ্ডল রোম্যান্টিক ডুয়েট গান, VIDEO VIRAL

ফের ভাইরাল রাণু মণ্ডল। এবার তাঁকে দেখা গেল নতুন একটি ভিডিওতে। সেই ভিডিওতে রাণু মণ্ডলকে ডুয়েট গান গাইতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গের পুরুষ কণ্ঠটিও বেশ পরিচিত। তিনি হলেন বাংলাদেশি অভিনেতা ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম।

Advertisement
'তুমি ছাড়া...'হিরো আলম-রাণু মণ্ডল রোম্যান্টিক ডুয়েট গান, VIDEO VIRALরানু মণ্ডল ও হিরো আলমের নতুন গান ভাইরাল
হাইলাইটস
  • রানু মণ্ডল ও হিরো আলমের যুগলবন্দিতে আসতে চলেছে এই নতুন গান
  • সেই গানের রেকডিংয়ের মুহূর্ত ভাইরাল হয়েছে নেট মাধ্যমে

ফের ভাইরাল রাণু মণ্ডল। এবার তাঁকে দেখা গেল নতুন একটি ভিডিওতে। সেই ভিডিওতে রাণু মণ্ডলকে ডুয়েট গান গাইতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গের পুরুষ কণ্ঠটিও বেশ পরিচিত। তিনি হলেন বাংলাদেশি অভিনেতা ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম। 'তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো, হৃদয়ের মাঝে লেখা আছে তোমারই নাম।'রানু মণ্ডল ও হিরো আলমের যুগলবন্দিতে আসতে চলেছে এই নতুন গান। আর সেই গানের রেকডিংয়ের মুহূর্ত ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

নদিয়ার রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল দুনিয়ায় সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন রাণু (Ranu Mondal)। বম্বেতে গিয়ে সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সুরে গানও গান। রানুর গাওয়া ‛তেরি মেরি’ গান মুহূর্তেই মানুষের মন ছুঁয়ে যায়।

তবে, বেশিদিন এভাবে চলেনি। ক্রমেই ইন্টারনেট ও মানুষের মন থেকে হারিয়ে যান রাণু। আবারও অভাবের সংসারে রানাঘাটের বাড়িতে ফেরেন রাণু। এখন নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক, মানসিক পরিস্থিতি খুবই খারাপ। ইউটিউবারদের দৌলতে কোনওদিন খাওয়া হয়, কোনওদিন হয় না। এভাবেই চলছিল রাণুর জীবন। তবে ২৩ জুন রবিবার আবারও আগের ছন্দে রাণু। ফের গান গাইলেন তিনি। এবার তাঁর সঙ্গী হিরো আলম।

এদিকে, বাংলাদেশের একটি লোকসভা আসনের উপনির্বাচনে লড়াই করবেন বলে জানিয়েছেন হিরো আলম। ১৭ জুলাই হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। আর সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা।

POST A COMMENT
Advertisement