রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Russia Ukraine War:'যুদ্ধ শেষ করুন'- দুনিয়াজুড়ে নেট মাধ্যমে বার্তা দিচ্ছেন অসংখ্য শান্তিপ্রিয় মানুষ। সকলেই চাইছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান হোক। এর মাঝেই মার্কিন ও সমাজকর্মী এনালিন ম্যাককর্ডের একটি ভিডিয়ো নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁর মন্তব্য ভাল চোখে দেখছেন না নেটিজেনরা। সমালোচিত হচ্ছেন মার্কিন অভিনেত্রী।
৩৪ বছরের ম্যাককর্ড রাষ্ট্রপতি পুতিনকে একটি ভিডিয়ো বার্তায় কবিতা পড়ে যুদ্ধ শেষ করার আবেদন করেছেন। সেই সঙ্গে তিনি বলেন,'প্রিয় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, আমার খারাপ লাগছে তোমার মা নেই। আমি তোমার মা হলে অনেক ভালবাসতাম।' তাঁর ব্যাখ্যা,'তোমার মা থাকলে দুনিয়াটা ভাল চোখে দেখতে। হাসি-খুশি থাকতে। তোমার কোনও ক্ষতিই হত না। আর মা হলে অন্যায়, হিংসা ও অনিশ্চয়তা থেকে তোমায় বাঁচাতে ঝাঁপিয়ে পড়তাম।'
Dear Mister President Vladimir Putin… pic.twitter.com/LbDFBHVWJf
— AnnaLynne McCord (@IAMannalynnemcc) February 24, 2022
ভিডিয়োটি মাত্র ২ মিনিট ২০ সেকেন্ড। নেট মাধ্যমে সেটি এখন রীতিমতো ভাইরাল। ধেয়ে এসেছে প্রচুর সমালোচনা। অনেকেই মনে করছেন, বড্ড ন্যাকামো করেছেন ম্যাককর্ড। যুদ্ধের সময় কবিতা পড়ে শোনাচ্ছেন। আবার প্রশংসিতও হয়েছেন। তাঁদের মতে,'ভাল উদ্যোগ।'
Omg she did one about Derek Chauvin too holy hell https://t.co/JqJ2HMrdJr
— Guacsnotglocks (@guacsnotglocks) February 25, 2022
Sad day for me, too. I will never make anything this funny.
— Bridget Phetasy (@BridgetPhetasy) February 24, 2022
— Goiabada Guy (@Goiabadaguy) February 25, 2022
ignore the haters, queen. don't let them stop you from pouring your heart out.
— KnowNothing (@KnowNothingTV) February 24, 2022
This isn't going to help.
— Captain LatAm 🚛🚜🐊 (@TweetsJoaquin) February 24, 2022
It's only going to make people angry at you, especially if they are directly affected by the invasion.
I'm sorry. You look like you have a good heart.
Unfortunately, the way you have been taught to see the world is utterly wrong.
অনেক নেটিজেনের দাবি, যুদ্ধ শুরু করেছেন পুতিন। এখন বুঝিয়ে কোনও লাভ নেই। কারও দাবি,'এমন সময় অলীক কল্পনা না ভাবলেই নয়!'
আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রক্তলীলার প্রথম দিন কেমন? PHOTOS