Bengali CEO Salary: দিনে ২৮ কোটি টাকা! স্যালারিতে ইলন মাস্কের পরেই কলকাতার এই বাঙালি

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনের CEO। Welltower-এর CEO হিসেবে বিপুল অঙ্কের প্যাকেজ তাঁর।

Advertisement
দিনে ২৮ কোটি টাকা! স্যালারিতে ইলন মাস্কের পরেই কলকাতার এই বাঙালিWelltower-এর CEO হিসেবে বিপুল অঙ্কের প্যাকেজ তাঁর।
হাইলাইটস
  • কলকাতার ছেলের 'মাইনে' দিনে ২৮ কোটি টাকা!
  • অবিশ্বাস্য কম্পেনসেশন প্যাকেজ যাদবপুর বিশ্ববিদ্যায়ের প্রাক্তনী শঙ্খ মিত্রের।
  • ইলন মাস্কের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপক CEO শঙ্খ। 

কলকাতার ছেলের 'মাইনে' দিনে ২৮ কোটি টাকা! শুনে অবাক লাগছে? হিসেব কিন্তু তাই বলছে। এমনই অবিশ্বাস্য কম্পেনসেশন প্যাকেজ শঙ্খ মিত্রের। বর্তমানে মার্কিন সংস্থা ওয়েলটাওয়ারের CEO তিনি। শেয়ার(বেশিরভাগটাই) ও স্যালারি মিলিয়ে বার্ষিক ৭,৭৫০ কোটি টাকারও বেশি অঙ্কের প্যাকেজ তাঁর। সেই হিসেব অনুযায়ী, ইলন মাস্কের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপক CEO শঙ্খ।  

মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ S&P 500 সংস্থার সিইওদের পারিশ্রমিক সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। সেই লিস্ট অনুযায়ী, শঙ্খ মিত্রের বার্ষিক প্যাকেজ (Compensation Package) প্রায় ৮২ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ৭,৭৫০ কোটি টাকারও বেশি। এই হিসাব অনুযায়ী, মাসে তাঁর পারিশ্রমিক প্রায় ৬৪৫ কোটি টাকা। প্রতিদিন গড়ে আয় প্রায় ২১ কোটি টাকারও বেশি পান।

তবে এই বিপুল অঙ্কের টাকার পুরোটা ক্যাশ পান না শঙ্খ। তাঁর মোট পারিশ্রমিকের প্রায় ৯৯ শতাংশই রয়েছে কোম্পানির শেয়ার বা স্টক গ্রান্টের আকারে। সেই শেয়ার পাওয়ার ক্ষেত্রেও একাধিক শর্ত রয়েছে। সংস্থায় ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে Welltower-কে অন্তত ৪৫ শতাংশ মার্কেট শেয়ার বাড়াতে হবে। শর্ত পূরণ হলে তবেই ধাপে ধাপে তাঁর হাতে এই বিপুল সম্পদ আসবে।

এই কারণেই এখন ইলন মাস্কের সঙ্গে তুলনা করা হচ্ছে শঙ্খ মিত্রের। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিইওদের তালিকাতে ইলন মাস্কের পরেই রয়েছে তাঁর নাম। এই তালিকায় তিনি বহু আন্তর্জাতিক প্রযুক্তি ও আর্থিক সংস্থার শীর্ষ কর্তাদেরও পিছনে ফেলে দিয়েছেন।

পশ্চিমবঙ্গেই জন্ম ও বেড়ে ওঠা শঙ্খ মিত্রের। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তবে এরপর আর্থিক বিষয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন। পাড়ি দেন আমেরিকায়। সেখানে কলম্বিয়া বিজনেস স্কুল থেকে অ্যাপ্লায়েড ভ্যালু ইনভেস্টিংয়ে MBA করেন।  

পেশাদার জীবনের শুরু প্রাইসওয়াটারহাউস কুপার্সে(PwC)-এ। পরে Fidelity, Citadel এবং Millennium Partners-এর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। ২০১৬ সালে Welltower-এ যোগ দেন। ২০২০ সালের অক্টোবরে তাঁকে সংস্থার CEO করা হয়।  

Advertisement

POST A COMMENT
Advertisement