প্রতীকী ছবি প্রতি বছর ৩১ ডিসেম্বর ঠিক রাত ১২টায় বর্ষবরণ করে গোটা বিশ্ব। আলাদা আলাদা টাইমজোন হলেও নিউ ইয়ার সেলিব্রেশনে কোনও খামতি নেই। আনন্দ, হুল্লোড়ে মাতোয়ারা হয় একের পর এক দেশ। তবে এই তালিকায় পড়ে না ৭ রাষ্ট্র। বিশেষ কোন এমন ৭ দেশ রয়ছে, যেখানকার নাগরিকরা ১ জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেট করেন না?
২০২৬ সালে পা দিয়েও কোনও সেলিব্রেশন হল না। ঠিক যখন এক এক করে অস্ট্রেলিয়া থেকে অ্যামস্টারড্যাম বর্ষবরণের আনন্দে মাতোয়ারা তখন উৎসবের রং ফিকে কয়েকটি দেশে। কিন্তু কেন নববর্ষ পালিত হয় না সেখানে?
নিউ ইয়ার সেলিব্রেট করে না কোন কোন দেশ?
চিন: এই তালিকায় প্রথমেই রয়েছে চিন। চাঁদ এবং সূর্য নিয়ন্ত্রিত ক্যালেন্ডারে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বছরের সেলিব্রেশন চলে তিনে। ফলে ১ জানুয়ারি নতুন বছরে পা দিলেও কোনও সেলিব্রেশন করে না শি জিনপিংয়ের দেশ।
থাইল্যান্ড: বছর পয়লায় থাইল্যান্ডেও কোনও সেলিব্রেশন হয় না। এই দেশে ১৩ কিংবা ১৪ এপ্রিল উদযাপিত হয় নববর্ষ। ১ জানুয়ারি এই দেশের বাসিন্দারা কেউ কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশও করেন না। বরং এপ্রিল মাসের মাঝামাঝি থাইল্যান্ডের নাগরিকরা পালন করেন থাই ভাষার 'সংক্রণ'।
কম্বোডিয়া: কম্বোডিয়াও নিউ ইয়ার সেলিব্রেট না করার তালিকায় রয়েছে। কোনও উৎসব পালিত হয় না ১ জানুয়ারি। থাইল্যান্ডের রীতি অনুসরণ করে কম্বোডিয়াতেও ১৩ কিংবা ১৪ এপ্রিল নববর্ষের উৎসব পালিত হয়। ১ জানুয়ারি সেলিব্রেশন হয় না।
শ্রীলঙ্কা: শ্রীলঙ্কাও পালন করে না নিউ ইয়ার। ১ জানুয়ারির বদলে ৪ মাস পর এপ্রিলে গিয়ে উদযাপন করা হয় এখানে। নতুন বছরের প্রথম দিন হিসেবে ১ জানুয়ারি নয় বরং এপ্রিলের মাঝামাঝি একটি দিনকে বেছে নেন এই দেশের নাগরিকরা। সেদিন পালিত হয় 'অলুথ অবরুদ্ধা' উৎসব।
ইথিওপিয়া: নববর্ষ পালন না করার তালিকায় অন্যতম ইথিওপিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর প্রতি বছর সেলিব্রেট করা হয়। উৎসবের সেই দিন গোটা দেশের মানুষ একজোট হয়ে রাস্তায় নামেন। গান গেয়ে নববর্ষ উদযাপন করেন তাঁরা। একে অপরকে ফুল দিয়ে অভিবাদনও জানান। তবে ১ জানুয়ারি দেশে কোনও সেলিব্রেশন হয় না। সেটি আর ৫টা সাধারণ দিনের মতই কর্মব্যস্ততার মধ্যে কাটে।
নেপাল: ক্যালেন্ডারের প্রথম দিনে কোনও সেলিব্রেশন হয় না নেপালে। প্রতি বছর ১৪ এপ্রিল সেখানে নববর্ষ পালিত হয়। ওইদিন নেপালে সরকারি ছুটিও থাকে। ফলে ১ জানুয়ারি নেপালিদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ কোনও দিন নয়।
মঙ্গোলিয়া: এই তালিকায় রয়েছে মঙ্গোলিয়াও। ১ জানুয়ারির বদলে সেখানে নববর্ষ উদযাপিত হয় ১৬ ফেব্রুয়ারি। ওই দিন থেকে পরবর্তী ২ সপ্তাহ মঙ্গোলিয়াতে সেলিব্রেশন চলতে থাকে।