Viral Video : পরিবারের সবাই করছিলেন ডিনার, আচমকাই খসে পড়ল সিলিং ফ্যান

ভাইরাল ভিডিওটিতে একটি ভিয়েতনামি পরিবারকে দেখা যাচ্ছে। পরিবারের ৬ সদস্য একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই তাঁদের মাঝে এসে পড়ে সিলিং ফ্যান।

Advertisement
পরিবারের সবাই করছিলেন ডিনার, আচমকাই খসে পড়ল সিলিং ফ্যানডিনার চলাকালীন খুলে পড়ল সিলিং ফ্যান
হাইলাইটস
  • রাতের খাবারের সময় খসে পড়ল সিলিং ফ্যান
  • হতচকিত ভিয়েতনামের পরিবার
  • ঘটনায় কেউই আহত হননি

অনেক বাড়িতেই রাতের খাবার পরিবারের সমস্ত সদস্যরা একসঙ্গে খান। কারণ সারাদিনের ব্যস্ততার পর সেই সময় পরিবারের সকলে একসঙ্গে বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন। কিন্তু এই প্রতিবেদনে এমন একটি পরিবারের কথা বলা হবে যাদের কাছে ডিনার কার্যত দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে।  

ভাইরাল ভিডিওটিতে একটি ভিয়েতনামি পরিবারকে দেখা যাচ্ছে। পরিবারের ৬ সদস্য একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই তাঁদের মাঝে এসে পড়ে সিলিং ফ্যান।  

ঘটনায় হতচকিত হয়ে যান পরিবারের সদস্যরা। এরপরেই পরিবারে মহিলা তাঁর ছোট্ট সন্তানের দিকে ছুটে যান এবং তার কোথাও আঘাত লেগেছে কি না তা পরীক্ষা করে দেখেন। যদিও সৌভাগ্যবশত ফ্যানের আঘাতে কেউই আহত হননি। 

ঘটনার ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়। তারপরেই সেটি ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। বিভিন্ন কমেন্টও দিয়েছেন তাঁরা। ভিডিও দেখে কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন তো কেউ আবার ইশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যদের অক্ষত রাখার জন্য।

 

POST A COMMENT
Advertisement