Viral Video/Dog Paragliding: আকাশে উড়ছে কুকুর! ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

Dog Paragliding: ওউকার মালিক স্যাম একজন অ্যাডভেঞ্চার ফ্লিম পরিচালক। তিনি এই অভিজ্ঞতার একটি ভিডিও পোস্ট করেছেন। সেই সঙ্গে আরও একটি ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই প্যারাগ্ল্যাইডিংয়ের জন্য কীভাবে ওউকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

Advertisement
আকাশে উড়ছে কুকুর! Video দেখে হতবাক নেটিজেনরাআকাশে উড়ছে কুকুর
হাইলাইটস
  • ওউকার মালিক স্যাম একজন অ্যাডভেঞ্চার ফ্লিম পরিচালক
  • তিনি এই অভিজ্ঞতার একটি ভিডিও পোস্ট করেছেন
  • ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই প্যারাগ্ল্যাইডিংয়ের জন্য কীভাবে ওউকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি

নতুন খবর থেকে ভাইরাল ছবি(Viral Photo), এমনকী ব্রেকিং নিউজের এখন একমাত্র ঠিকানা সোশ্যাল মিডিয়া(Social Media)। আর এই সোশ্যাল মিডিয়াতে যদি এমন কিছু দেখতে পান, যা আপনার দিনটিকে পজ়িটিভ এনার্জিতে(Positive Energy) ভরে দেবে তাহলে কেমন হয়ে বলুন তো? সম্প্রতি একটি ২৯ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে যা এখন বিশ্বজুড়ে ভাইরাল।

কী এমন রয়েছে সেই ভিডিওতে? 

ভূমিকা না বাড়িয়ে আসুন আসল কথায় আসা যাক। ভাইরাল(Viral) হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ৩ বছরের কুকুরকে নাম ওউকা(Ouka) তার মালিকের সঙ্গে প্যারাগ্ল্যাইডিং(Dog Paragliding) করছে। একটি পাহাড়ের ওপর থেকে তারা ধীরে ধীরে নেমে আসছে প্যারাগ্ল্যাইডিং(Paragliding) করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টের(Adventure Sports) প্রতিটি মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ওউকা। ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করতেই তা ভাইরাল। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shams (@shamsfilmmaker)

ওউকার মালিক নিজেও বেশ কিছু ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর তাতেই হিট। মাত্র তিন মাস আগেই ওউকাকে দত্তক নিয়েছেন তিনি। ছবিতে তিনি লিখেছেন, "Let's go fly round the world now।"

Comments

ওউকার মালিক স্যাম একজন অ্যাডভেঞ্চার ফ্লিম পরিচালক। তিনি এই অভিজ্ঞতার একটি ভিডিও পোস্ট করেছেন। সেই সঙ্গে আরও একটি ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই প্যারাগ্ল্যাইডিংয়ের জন্য কীভাবে ওউকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ৬১০০০ ভিডিও দিয়ে দেয়। সেই সঙ্গে কমেন্ট এবং ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। 

POST A COMMENT
Advertisement