VIDEO: রাগ করে বাপেরবাড়ি গেলেন স্ত্রী, অভিমানে ৮০ ফুট উঁচু টাওয়ারে উঠলেন যুবক, তারপর...

80 Feet Tower Incident: স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছেন। আর তাঁকে বাড়ি ফিরিয়ে আনার দাবিতে একেবারে ৮০ ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে বসলেন এক যুবক।

Advertisement
রাগ করে বাপেরবাড়ি গেলেন স্ত্রী, অভিমানে ৮০ ফুট উঁচু টাওয়ারে উঠলেন যুবক, তারপর...একেবারে ৮০ ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে বসলেন এক যুবক।
হাইলাইটস
  • স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছেন।
  • বাড়ি ফিরিয়ে আনার দাবিতে একেবারে ৮০ ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে বসলেন এক যুবক।
  • উত্তরপ্রদেশের হাপুড়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

80 Feet Tower Incident: স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছেন। আর তাঁকে বাড়ি ফিরিয়ে আনার দাবিতে একেবারে ৮০ ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠে বসলেন এক যুবক। উত্তরপ্রদেশের হাপুড়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। টাওয়ারের একেবারে উপরে উঠে নিচে নামতে রাজি ছিলেন না তিনি। তাঁর একটাই দাবি, স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে হবে।

দেখুন ভিডিও:

ঘটনাটি হাপুড়ের লোধিপুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ফৈজ। তিনি মেরঠ জেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তার পরেই স্ত্রী রাগ করে নিজের বাপের বাড়ি চলে যান। তিনি আমরোহায় গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ফৈজ। শেষ পর্যন্ত তিনি লোধিপুর গ্রামের একটি জিও সংস্থার প্রায় ৮০ ফুট উঁচু টাওয়ারে উঠে পড়েন। টাওয়ারের একেবারে উপরে গিয়ে দাঁড়িয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার দাবি করতে থাকেন।

টাওয়ারের মাথায় যুবক, নিচে ভিড়
ফৈজকে ওই অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই টাওয়ারের নিচে প্রচুর মানুষ জড়ো হয়ে যান। অনেকেই তাঁকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করেন।

কিন্তু যুবক নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি নিচে নামবেন না বলে জানাতে থাকেন। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

এই ঘটনার মধ্যেই কেউ টাওয়ারের উপরে দাঁড়িয়ে থাকা যুবকের ভিডিয়ো করে ফেলেন। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়ো থেকেই পুলিশের কাছে ঘটনার খবর পৌঁছয়।

ঘটনাস্থলে পুলিশ, দমকল
খবর পেয়ে গড় কোতওয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলকেও খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরাও সেখানে চলে আসেন।

এর পর পুলিশ এবং দমকলকর্মীরা মিলে যুবককে নিচে নামানোর চেষ্টা শুরু করেন। তাঁকে বার বার বোঝানো হয়। এত উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা অত্যন্ত বিপজ্জনক বলেও তাঁকে সতর্ক করা হয়।

Advertisement

নিচে তখন বহু মানুষ অপেক্ষা করছেন। সকলের নজর ছিল টাওয়ারের মাথায় দাঁড়িয়ে থাকা ফৈজের দিকে। দীর্ঘ সময় ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চলতে থাকে।

বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর পর শেষ পর্যন্ত ফৈজ নিচে নামতে রাজি হন। পুলিশ এবং দমকলের কর্মীদের সাহায্যে তাঁকে নিরাপদে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়।  

POST A COMMENT
Advertisement