Advertisement

Bus Accident: চলন্ত বাসে ভিডিও করছিলেন এক যাত্রী,তারপর সব অন্ধকার-শুধুই আর্তনাদ

গুজরাতের ডাঙ্গ জেলার সাপুতারা ঘাটে একটি বেসরকারি পর্যটক বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাসের এক যাত্রী প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও বানাচ্ছিলেন। সেইসময় দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বাসে বসে থাকা এক যাত্রী সাপুতারা ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য তার মোবাইল ক্যামেরায় বন্দী করছেন। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে বাসের মধ্যে চিৎকার শুরু হয়। এসময় যাত্রীর হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়। তবে ভিডিও বন্ধ হয়ে গেলেও মোবাইলের অডিও চলতে থাকে।

Advertisement
POST A COMMENT