যোগীরাজ্য উত্তরপ্রদেশের মুফাফরনগরের শ্রীরাম কলেজে পড়ুয়াদের মধ্যে ব্যাপক অশান্তি ছড়াল। প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। এরপর তা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে। কলেজের ক্য়ান্টিনের চেয়ার ছুড়ে একে অপরকে আঘাত করার চেষ্টা করেন পড়ুয়ারা। উত্তরপ্রদেশের এই কলেজে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিরিশ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাত্ররা একে অন্যকে চেয়ার ছুড়ে মারছেন। ঘটনার জেরে দুপক্ষের বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর জখম হয়েছেন। নাই মান্ডি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজ কর্তৃপক্ষ কয়েক জন পড়ুয়াকে সাসপেন্ডও করেছে এই ঘটনায়। তবে কলেজে এই ধরনের মারপিট কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলেই মনে করছেন নেটিজেনরা। প্রচুর মানুষ এই ঘটনার নিন্দা করেন। আপনার কেমন লাগল ভিডিওটি দেখে?জানান আমাদের কমেন্ট করে।
college vandalism in uttar pradesh.