Advertisement

TMC Leader Viral Dance: ভোজপুরী গানে যুবতীর সঙ্গে TMC নেতার সে কী নাচ! VIDEO VIRAL

ডিজে-তে বাজছে ভোজপুরী গান। নাচছেন এক যুবতী। হঠাত্‍ তৃণমূলের নেতা ওই যুবতীর সঙ্গে নাচতে শুরু করলেন। তৃণমূল নেতার নাম মানস অধিকারী। দুর্গাপুর তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বনভোজনের অনুষ্ঠানে যুবতীর সঙ্গে উদ্দাম নাচ তৃণমূল শ্রমিক সংগঠনের এক ব্লক সভাপতির। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানার আর দলীয় একটি অনুষ্ঠানে কিভাবে চটুল ভোজপুরি নাচে আপনি নেচে উঠলেন? উত্তরে তৃণমূল শ্রমিক নেতা মানস অধিকারির সাফাই উপস্থিত সবাইকে মনোরঞ্জনের আবদার মেটাতে তিনি এই কাজ করেছেন, ভুল শিকার করেও হাজার সাফাই দিয়েছেন তিনি।

Advertisement
POST A COMMENT