জুনাগড়ে গির অরণ্য সংলগ্ন গ্রামে ঢুকে পড়ল সিংহ। এক শিশুর পিছনে ধাওয়া করল। অল্পের জন্য রক্ষা পেয়েছে সে। বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। হতাহতের খবর নেই। ইতিমধ্যেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে বনদফতর।