'বউদি কালচার বন্ধ করতে হবে, পরিবার ছাড়া কাউকে বৌদি বা ভাবি বলে ডাকা যাবে না।' এই মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন হরিহরপাড়ার BJP নেতা বিষ্ণচরণ শিকদার। পুরুষ বন্ধুদেরও বাড়িতে না আনার পরামর্শ তাঁর। হরিহরপাড়ায় BJP-র একটি সভা থেকে তিনি বলেন, 'বউদি এবং ভাবি কালচার খতম করতে হবে। এর থেকে সমাজের অনেক নোংরা জুটে যায়। একেবারে আপন নিজের দেওর বা মামাতো-পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বউদি বলবে না।' বয়সে বড় হলে দিদি আর ছোট হলে বোন বলতে হবে বলেও পরামর্শ দেন এই BJP নেতা। মুহূর্তের মধ্যে বিষ্ণচরণ শিকদারের এই মন্তব্য ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হাসাহাসি, কটাক্ষ শুরু হয়।
Murshidabad BJP Leader Bishnu Charan Sikdar Viral Speech On Boudi and Bhabi