চড়ক পুজোর অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর অংশ হিসেবে গাছে চড়ে অনুষ্ঠানের মধ্যেই, আচমকাই গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ভক্তের। ওড়িশার মালকানগিরিতে এমভি-৭২ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খেজুর গাছে উঠে দোল খেতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান ৩৫ বছরের জগদীশ সানা। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত কালীমেলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Man Dies After Falling from Tree at Malkangiri During Chadaka Puja Rituals