রেল চললে নাকি দেশ চলে! তবে সম্প্রতি একটি স্টেশনে যেভাবে ‘রেল চলল’, তা দেখে খোদ যমরাজও বোধহয় নিজের মহিষ ছেড়ে লোকাল ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়াবেন। আমাদের ভারতীয় রেলের মহিমা তো আর, এক লাইনে বুঝিয়ে শেষ করা যাবে না। যেখানে একটা ভাঙা সিট কিংবা বাথরুমের জলের জন্য যাত্রীরা টুইটার আর এক্স হ্যান্ডেলে কেঁদে কূল পান না, সেখানে রেলের নিজস্ব দুই বিভাগের বীরপুঙ্গবরা যেভাবে স্টেশন চত্বরে কুস্তির আখড়া বসালেন, তা খবরের কাগজের প্রথম পাতায় আসার মতোই এক চরম ‘ঐতিহাসিক’ ঘটনা।
Railway wrestlers create historic chaos at station