চিকিৎসক মানুষের জীবন বাঁচান। অসুস্থ অবস্থায় চিকিৎসকের দ্বারস্থই হয় মানুষ। তবে অনেক সময়ই চিকিৎসকদের বিরুদ্ধে ওঠে নানাবিধ অভিযোগ। এবার তেমনই এক চিকিৎসকের বিরুদ্ধে উঠল অভিযোগ। আর শুধু তাই নয়, ওই চিকিৎসকের দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় আহমেদাবাদের একটি হাসপাতালে এমন একটি ঘটনা ঘটে, যেখানে এক মহিলা আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে তীব্র জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগীর চিকিৎসা করতে অস্বীকৃতি জানানো এবং রোগীর পরিবারের এক সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বিভিন্নমহলে। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া বিষয়টিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চিকিৎসককে বরখাস্তও করে হাসপাতালের গবেষণা শাখায় স্থানান্তরিত পাঠান হয়েছে।
resident doctor refuses treatment and abuses patient in ahmedabad hospital